রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ডিপজলকে ২৫ লাখ টাকার রাজকীয় খাট উপহার দিলেন ভক্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২২ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া। তিনি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি এলাকার আবদুর সাত্তার মিয়ার ছেলে। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের অন্ধ ভক্ত তিনি। পর্দায় তার অভিনয় দেখে ভক্ত বনে যান। ভালোবেসে প্রিয় অভিনেতাকে ‘মামা’ বলেও সম্বোধন।

জানা গেছে, ডিপজল অভিনীত ‘দাদীমা’ ছবিটি দেখার পর তার প্রতি ভালবাসা জাগে দুলালের। এরপর নিয়মিত ডিপজলের ছবি দেখা শুরু করেন। একসময় নিজের অজান্তেই ডিপজলের একজন ভক্ত হয়ে যান দুলাল। সেই ভালোবাসা থেকেই প্রিয় মামার জন্য নিজ হাতে তৈরি করেছেন বিশাল রাজকীয় খাট। যেটি বানাতে খরচ হয়েছে ২৫ লাখ টাকা। সময় লেগেছে ৩ বছর ৮ মাস।

দুলালের ইচ্ছে চলচ্চিত্র অভিনেতা ডিপজল এ খাট উপহার হিসেবে গ্রহণ করবেন। এ খাট দেখতে প্রতিদিনই অসংখ্য উৎসুক মানুষ আসছেন দুলালের দোকানে।

দুলাল মিয়া বলেন, ডিপজল মামার প্রতি ভালোবাসার কারণে ওনাকে নিজের হাতে বানিয়ে ভিন্ন কিছু উপহার দেওয়ার ইচ্ছা হয়। তাই ধীরে ধীরে দীর্ঘ ৩ বছর ৮ মাসে তাজমহলের ডিজাইনে খাটটি তৈরি করেছি। সাড়ে ৮ ফুট দৈর্ঘ্য এবং সাড়ে ৬ ফুট প্রস্থের খাটটি তৈরি করতে আসল আকাশি কাঠ ব্যবহার করা হয়েছে। এটির নকশায় ব্যবহার করতে হয়েছে ৩৮৭টি গোলাপ ফুলের ডিজাইন ও বিভিন্ন অংশ সংযোগ করতে ব্যবহার হয় ৮০টি ইস্ক্রু । যেহেতু বেশিরভাগ সময়ে ব্যবসার কারণে আমি দোকানে থাকি, তাই খাটটি চোখের সামনে রাখতে দোকানেই রেখেছি।

এসকে/ 

অভিনেতা চলচ্চিত্র ডিপজল ব্রাহ্মণবাড়িয়া খাট উপহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250