মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

ডিসিদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিলো ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪২ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ইসি থেকে এ তথ্য জানা গেছে। ৬৪ জেলার জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)। এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

ডিসিদের পাশাপাশি ইসির নিজস্ব কর্মকর্তারাও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনে আগ্রহ দেখিয়েছিলেন। এক্ষেত্রে কমিশন থেকে কর্মকর্তা বাছাই করে এ দায়িত্ব দেওয়ার দাবি তোলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দাবি আমলে নেওয়া হয়নি। ফলে আসন্ন জাতীয় নির্বাচনে ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

আরো পড়ুন: স্ত্রীসহ ঢাকা ছেড়েছেন পিটার হাস

স্থানীয় সরকার নির্বাচন ও জাতীয় সংসদের উপ-নির্বাচন নিজস্ব কর্মকর্তা দিয়ে আয়োজন করে আসছে ইসি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ইসি এখনো প্রশাসনের কর্মকর্তাদের ওপরই নির্ভর করছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো ডিসিদের।

এসি/ আই. কে. জে/


ডিসি রিটার্নিং কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250