শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল

ডোনাকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন সৌরভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রায় সারা বছরই তিনি ব্যস্ত থাকেন। একে তো ক্রিকেটের সঙ্গে যুক্ত একাধিক দায়িত্ব। তার উপর বিভিন্ন অ্যাড শুট। তাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশ্রামের সময় কম। এরই মধ্যে দাম্পত্য জীবনে দীর্ঘ ২৭ বছর পার করে ফেলেছেন সৌরভ-ডোনা যুগল। তারা একে-অপরকে চেনেন দীর্ঘ দিন ধরে। পথচলাও আজকের নয়। তবুও সৌরভ-ডোনার প্রেমের কথা যেন প্রতিদিনই নতুন।

পাশের বাড়ির মেয়ের সঙ্গে প্রেম। তার পর দুই বাড়ির মত-অমতের এপিসোড। সবটাই যেন সৌরভ-ডোনার এই গল্পকে আলাদা মাত্রা দিয়েছে।

দাদাগিরির মঞ্চে প্রায়ই স্ত্রীর বিষয়ে কিছু সিক্রেট ফাঁস করেন মহারাজ। সবার সামনে তিনি স্ত্রীকে মজা করে ম্যাডাম বলে ডাকেন। আর ডোনা তাকে মজা করে ডাকেন- দাদা।

আরো পড়ুন: এখনও কারও প্রেমে পড়িনি : দীঘি

এদিকে দাদাগিরির মঞ্চে একবার এক অভিনেত্রী সৌরভকে জিজ্ঞেস করেন- আপনার জীবনে কি এমন কোনও সম্পর্ক আছে যা শুরুতে তেতো ছিল, কিন্তু সময় এগোতে সেটাই মিষ্টি হয়েছে!

সৌরভ হেসে উত্তর দেন, ব্যাক্তিগত জীবনে তো সেরকম কোনও সম্পর্ক নেই। তবে ম্যাডাম তো প্রথম থেকেই মিষ্টি।

দাদাগিরির মঞ্চেও সৌরভ-ডোনার প্রেম যেন ট্রেন্ডিং! এখনও অনেকেই তার আর ডোনার সম্পর্ক নিয়ে মজার মজার প্রশ্ন করেন। সৌরভ উত্তরও দেন অকপটে।

এসি/ আই. কে. জে/




সৌরভ ডোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250