মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

ঢাকা আসছেন এমিলিয়ানো মার্তিনেজ !

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৬ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

মেয়েকে কোলে নিয়ে বিশ্বকাপ ট্রফি হাতে মার্তিনেজ - ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সেই এমিলিয়ানো মার্তিনেজকে চর্মচক্ষে দেখার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। আগামী ৩ জুলাই মার্তিনেজের ঢাকায় আসা একরকম নিশ্চিতই বলা যায়। সেই আসাটা মার্তিনেজের নিজের আগ্রহেই। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। কলকাতার সঙ্গে ঢাকা যোগ হচ্ছে মার্তিনেজের নিজের আগ্রহে।

আগামী ৪ ও ৫ জুলাই ভারত সফরে আসবেন মার্টিনেজ। এই ভারত সফরকে কেন্দ্র করেই বাংলাদেশেও ঘুরে যাবেন এই তারকা। বাংলাদেশে আর্জেন্টিনার অগণিত ভক্ত সমর্থকদের কথা চিন্তা করেই মার্টিনেজ ভারতের আগে এদেশে আসার ইচ্ছা পোষণ করেছেন বলে জানিয়েছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা ও মার্টিনেজকে কলকাতায় আনার মূল কারিগর শতদ্রু দত্ত।  

পশ্চিমবঙ্গের অন্যতম ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত জানান, ‘আমি প্রথমে মার্টিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে সে নিজের থেকেই বাংলাদেশ ভ্রমেণেরও ইচ্ছা প্রকাশ করেছে। সে নিজেই আমাকে বলেছে, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে।’

ইতোমধ্যে মার্টিনেজকে ঢাকায় আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কলকাতায় যাওয়তার আগের দিন ৩ জুলাই ঢাকায় আসতে পারেন মার্টিনেজ। একদিন বাংলাদেশে থেকে পরেরদিন কলকাতায় যাবেন মার্টিনেজ। 

আরো পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের টিকিটের দাম কত?

মার্টিনেজের বাংলাদেশ সফর নিয়ে ইতোমধ্যেই স্পন্সর জোগাড় করার কাজ শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন শতদ্রু। তিনি বলেন, আশা করছি বাংলাদেশের জনগণ বিশ্বচ্যাম্পিয়ন মার্টিনেজকে দেখতে পারবে এবং সেও বাংলাদেশে আর্জেন্টিনার উন্মাদনা উপভোগ করবে।

এম/
 

ঢাকা এমিলিয়ানো মার্তিনেজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250