শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

অভিনেত্রী সুজাতাকে বাড়ি উপহার দিলেন ঢাকা জেলা প্রশাসক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

রুপালি পর্দার গুণী অভিনেত্রী সুজাতার পাশে মানবতার হাত বাড়িয়েছে ঢাকা জেলা প্রশাসন। তিনি বনশ্রীর একটি ভাড়া বাসায় আর্থিক অসচ্ছলতার সঙ্গে দিনযাপন করছিলেন। বিষয়টি ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নজরে এলে তিনি সুজাতা আজিমের আবাসনের জন্য একটি উপযুক্ত বাড়ি খুঁজে বের করার নির্দেশনা দেন। তার নির্দেশনার আলোকে ওয়ারীর লালচান মকিম লেনের বাসা নং ৪৩,৪৩/২,৪৩/৩ সম্পত্তি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেন ঢাকা জেলা প্রশাসক।

সময়ের নিষ্ঠুর পরিক্রমায় গুণী এই শিল্পী পারিবারিক জীবনে আজ অনেকটা অসহায়। তার আবেদনের প্রেক্ষিতে এবং জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশনার আলোকে মঙ্গলবার রূপালি পর্দার এই গুণী শিল্পীর হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দখল হস্তান্তর করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা, সপরিবারে চিত্রনায়িকা সুজাতা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: আমার দোষ হলে শাকিবের সঙ্গে সংসার করতে চাইতাম না: বুবলী

উপমহাদেশের রূপালি পর্দার অন্যতম গুণী অভিনেত্রী সুজাতা। তিনি একাধারে চিত্রনায়িকা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। তাছাড়া শিল্পকলার চলচ্চিত্র শাখায় অনবদ্য অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। তার অভিনীত চলচ্চিত্র সংখ্যা প্রায় তিন শতাধিক।


চিত্রনায়িকা সুজাতা তার আবেগঘন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় জেলা প্রশাসক বলেন, গুণী জ্ঞানী বিশিষ্টজন যারা আর্থিকভাবে অস্বচ্ছল তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন কাজ করছে। অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠন সমূহের জন্য উদ্ধার করা খাস জমি/ অর্পিত সম্পত্তি পরবর্তীতে বরাদ্দ দেওয়া হবে।

এসি/ আই. কে. জে/


জেলা প্রশাসক সুজাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250