রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

ঢাকা শহর হয়ে পড়ছে অনেকটা পানিশূন্য

শাহরীন ইসলাম মাহিন 

🕒 প্রকাশ: ০৭:২৮ পূর্বাহ্ন, ৬ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

কোথাও অগ্নিকাণ্ড ঘটলে সবার প্রথমে এবং সবার মাথায় চিন্তা থাকে আগুন নিভানোর এবং নেভানোর জন্য দরকার পানি। কিন্তু বর্তমানে অগ্নিকাণ্ড ঘটলেও তা নিয়ন্ত্রণে পর্যাপ্তভাবে পাওয়া যাচ্ছে না পানির উৎস।বিশেষ করে যখন রাজধানীতে কোথাও আগুন লাগলে তখন পানি পাওয়া দুষ্কর হয়ে দাঁড়ায়, কোথাও ঠিক মতো পাওয়া যায় না পুকুর কিংবা খাল।কিন্তু কে বলবে এই রাজধানী ঢাকায় এক কালে ছিলো দুই হাজারের বেশি পুকুর। 

মৎস্য বিভাগের পরিসংখ্যান মতে, ১৯৮৫ সালে ঢাকায় পুকুর ছিল দুই হাজার।কিন্তু দুঃখের বিষয় হলো সময়ের সঙ্গে সঙ্গে শহরে-গ্রামে এখন জলাভূমি হারিয়ে যাচ্ছে। মানুষ নিজেদের ইচ্ছেমতো জলাভূমিগুলো ভরাট করছেন। গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা ও শহর পর্যায়ে একের পর এক জলাভূমিগুলো ভরাট করা হচ্ছে এবং কিছু জলাশয় ভরাট অসাধু ব্যক্তির কারণে। তাই অগ্নিকাণ্ড ঘটলেই তা নেভাতে মিলছে না পর্যাপ্ত পানির উৎস বা জলাধার।এতে করে অগ্নিকাণ্ডে প্রাণহানীসহ হচ্ছে ধ্বংসযজ্ঞ অপরদিকে বর্ষা মৌসুমে অধিকাংশ সড়ক তলিয়ে যাচ্ছে। আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষের।

পানির উৎস  রক্ষায় আইন থাকলেও এই আইন না মানায় একের পর এক ভরাট হয়ে গড়ে উঠছে আবাসন। সরকার পানির উৎস রক্ষায় ২০০০ সালে আলাদা আইন করলেও এর কোনো সুফল নেই।

নগর বিশেষজ্ঞরা বলছেন, নগরে বড় বড় ভবন গড়ে উঠছে। কিন্তু এগুলো নির্মাণের পেছনে পরিবেশবান্ধব পরিকল্পনা নেই। ফলে পুকুর-খাল-বিল-জলাধার একের পর এক বিলীন হচ্ছে। যার ফলে একদিকে যেমন সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে ভয়াবহ পানিবদ্ধতা অপরদিকে অগ্নিকাণ্ড ঘটলে তা নেভাতে মিলছে না পানির উৎস। জলাধার রক্ষায় আইন থাকলেও সেগুলো না মানায় একের পর এক ভরাট হয়ে সেখানে গড়ে উঠছে আবাসন।

শহরে পুকুর, খাল থাকাটা খুবই জরুরি। এগুলো বর্ষা মৌসুমে এলাকার জলাবদ্ধতা থেকে নগরকে রক্ষা করে এবং পাশাপাশি অগ্নিকাণ্ড অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।   পুকুরগুলো ভরাটের কারণে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। এভাবে পুকুর, জলাশয় ভরাট হতে থাকলে অদূর ভবিষ্যতে ভূগর্ভস্থ পানির স্তর আরও নিচে নেমে যাবে। এছাড়া দেখা দেবে মিঠা পানির সংকট। নিজেদের বেঁচে থাকার প্রয়োজনেই এসব জলাধার আমাদের রক্ষা করতে হবে।

বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ (বিসিএসএস) প্রধান নির্বাহী ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিক রহমান বলেন, সমন্বিত পরিকল্পনার অভাবে জলাভ‚মিগুলো হারিয়ে যাচ্ছে। গুলশানসহ ঢাকা শহরের ভেতরে বড় বড় জলাধার ছিল। এখন সবই দখল হয়ে গেছে। আগে অনেক পুকুর থাকলেও এখন তার অস্তিত্ব নেই। একমাত্র হাতিরঝিল ছাড়া আর কোনো জলাধার রক্ষায় সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেয়া হয়নি।

জলাশয় ভরাটের এ প্রবণতা অব্যাহত থাকলে ২০৩১ সাল নাগাদ ঢাকায় জলাশয় ও নিুভূমির পরিমাণ মোট আয়তনের ১০ শতাংশের নিচে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমাদের এখনই পুকুর ও জলাশয় রক্ষা এগিয়ে আসাতে হবে।নাহলে সমনের দিনগুলোতে আমাদের অনেক কঠিন ভাবে মোকাবেলা করতে হবে। বিশেষ করে বর্ষাকালে এবং ঢাকা শহরে কোথায় আগুন লাগলে।

লেখক : জেলা কোঅর্ডিনেটর, ইয়ুথনেট  ফর ক্লাইমেট জাস্টিস

ঢাকা শহর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে রাশমিকা

🕒 প্রকাশ: ০৯:০২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি?

🕒 প্রকাশ: ০৮:৫১ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ০১:২২ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250