বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

ঢাকার বায়ুর মানের আরো উন্নতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বায়ুদূষণের শীর্ষে আজ ইন্দোনেশিয়ার জাকার্তা। অন্যদিকে, ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

দূষণমাত্রার তালিকায় শীর্ষে থাকা জাকার্তার স্কোর হচ্ছে ১৬৫ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। এই শহরের স্কোর ১৫৬ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং। এই শহরটির স্কোর ১৫৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

অপরদিকে, রাজধানী ঢাকার অবস্থান ৫৮ নম্বরে এবং স্কোর ৪৮ অর্থাৎ এখানকার বায়ুর মান ভালো।

আরও পড়ুন: মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ জানালেন ২৪ বিশিষ্ট নাগরিক

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে সম্প্রতি এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়।

২৯ আগস্ট প্রকাশিত ওই প্রতিবেদনে বায়ুর ক্রমবর্ধমান দূষণের কারণে স্বাস্থ্যের ওপর যে বিপজ্জনক প্রভাব পড়ছে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।

তালিকা অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসি/ আই.কে.জে/


ঢাকার বায়ু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250