রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

ঢাকায় আসছেন ইইউর বিশেষ প্রতিনিধি গিলমোর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

ইমন গিলমোর - ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আগামী ২৪ জুলাই বাংলাদেশ সফরে আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।

জানা গেছে, ঢাকায় অবস্থানকালে গিলমোর রোহিঙ্গা ইস্যুতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। ঢাকায় গিলমোর সরকারি কর্মকর্তা ও অন্যান্য অংশীজনদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন এবং মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করবেন।

সম্প্রতি বেলজিয়ামের ব্রাসেলস সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম মে মাসের প্রথম সপ্তাহে একাধিক বৈঠক করেন, যেখানে গিলমোরও ছিলেন। সেসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গিলমোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি বাংলাদেশে আসছেন-সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘তারা আসুক সমস্যা নেই। আমাদের গোপন করার কিছু নেই।’

আরো পড়ুন: জমি ও ফ্ল্যাট নিবন্ধনে কর বাড়ল

গিলমোর ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ছিলেন। তার সময়ে আয়ারল্যান্ড আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইল আউট থেকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছিল।

এম/


ইইউ ইমন গিলমোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250