শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসলেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকার মাটিতে পা রেখেছেন লাতিন আমেরিকার আরেক পরাশক্তির দেশ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রোনালদিনহো। এরআগে গত জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।  

বুধবার (১৮ অক্টোবর) বিকেল তিনটার কিছু সময় পর কলকাতা থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রোনালদিনহো। ঢাকায় পা রেখেই রাজধানীর পাঁচ তারকা হোটেলে রেডিসন ব্লুতে বিশ্রাম নিতে চলে যান এই কিংবদন্তি।

পরে সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রোনালদিনহো। এরপর সাড়ে ৭টায় রেডিসনে সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে হাজির হবেন তিনি।

এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন পুরুষ ও নারী জাতীয় ফুটবল দলের দুই অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুন। তাদের সঙ্গে রেডিসন উপস্থিত থাকবেন ব্রাজিল ফুটবলের ভক্ত ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন রোনালদিনহো

রোনালদিনহোর সঙ্গে সাক্ষাতের কথা আছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনেরও। অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত থাকবেন কি-না তা নিশ্চিত করা হয়নি। বাংলাদেশে সফর শেষে রাত দেড়টায় দেশ ত্যাগ করবেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

কলকাতা হয়ে ঢাকায় এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে আনছে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। গত বৃহস্পতিবার (১২ অক্টোবর) ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রোনালদিনহোর বাংলাদেশ সফরের সুখবরটি দিয়েছেন। তিনি লিখেছেন, আমার সোনার বাংলা, আমরা আসছি।

এসকে/

ঢাকা ব্রাজিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টিনা রোনালদিনহো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250