রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল

তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে: ইসি সচিব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন,  সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদপূর্তির পূর্বের নব্বই দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সব কার্যক্রম সম্পন্ন করছেন।

রোববার (২৯ অক্টোবর) সকাল ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের নির্বাচন কমিশনার এবং ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ জন প্রতিনিধির সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিইসিসহ ৪ জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিব এসব কথা বলেন।

ইলেকশন মনিটরিং ফোরামের ব্যানারে পাঁচজন বিদেশি মেহমানসহ একটি প্রতিনিধি দল কমিশনের কাছে আগেই সময় চেয়েছিল।

প্রতিনিধি দলে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের একজন সাবেক নির্বাচন কমিশনারসহ মালদ্বীপ, শ্রীলংকার দুজন প্রধান নির্বাচন কমিশনার এবং নেপালের একজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

ইসি সচিব বলেন, তাদের দেশে নির্বাচন পদ্ধতি কীভাবে কাজ করে, আমাদের নির্বাচন কমিশন কীভাবে কাজ করে- বৈঠকে মূলত এ তথ্যের আদান-প্রদান হয়েছে। উনারা কিছু প্রশ্নের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত বিষয় জানতে চেয়েছিলেন। কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনার তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। এর মধ্যে একটি হচ্ছে- তাদের দেশগুলোতে কীভাবে নির্বাচন ব্যবস্থা চালু আছে।

তিনি আরও বলেন, মতবিনিময়ে শুধু তাদের এবং আমাদের প্রসিডিউরের আদান-প্রদান হয়েছে। সে সব দেশে নির্বাচন কীভাবে হয় আমরা জানতে পেরেছি। সেখান থেকে এডাপ্টেশনের যদি সুযোগ থাকে, তাহলে কমিশন তা নেবে।
এসকে/ 

নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন সচিব তফসিল ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250