বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫১ পূর্বাহ্ন, ২৯শে মে ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (২৯ মে)।

রোববার (২৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন কোনো সাক্ষী আদালতে আসেননি। এজন্য দুদক সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করে সোমবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এ মামলায় ৫৬ জনের মধ্যে তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

এর আগে, গত ১৩ এপ্রিল তারেক-জোবায়দার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই মামলায় ২০২২ সালের ১ নভেম্বর তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আরো পড়ুন: দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-চীন আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী

মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। তারেকের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250