মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

তিন মিনিটে ৩ কোটি টাকা নেবেন ঊর্বশী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনের সুপারহিট সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ সালে সিনেমার প্রথম কিস্তি মুক্তির পর এবার দর্শকরা অপেক্ষা করছেন ছবিটির দ্বিতীয় ভাগের জন্য। 

ইতোমধ্যেই ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিংয়ের বেশ কিছু অংশ শেষ হয়েছে। আগামী বছরেই পর্দায় দেখা মিলতে পারে সিনেমার শেষ ভাগ। 

‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় আল্লু অর্জুন-রাশ্মিকা মান্দানার অভিনয় বাদেও আলো কেড়েছিল দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভুর ‘উ অন্তভা’ গান। যে গানে কোমর দুলিয়ে ঝড় তুলেছিলেন সামান্থা। 

এবার শোনা যাচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে। যে গানের জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতে পারেন তিনি।

‘উ অন্তভা’ গানটি ছিল প্রায় ৩ মিনিটের। যার জন্য প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন সামান্থা। যদিও প্রথমে প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা। শেষমেশ আল্লুর কথায় এই আইটেম নম্বর করতে রাজি হন অভিনেত্রী। 

আরো পড়ুন: বাড়িতে অভাব সত্ত্বেও লাখ লাখ টাকার প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেত্রী

অন্যদিকে, ঊর্বশী ‘আইটেম গার্ল’ বলে বেশ নামডাক রয়েছে বলিউডে। বেশ কিছু হিট গানও রয়েছে তার দখলে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের দাবি, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় ৩ মিনিটের আইটেম গানের জন্য ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নেবেন ঊর্বশী।

ঊর্বশী বাদেও এই সিনেমায় আরও দেখা যেতে পারে বলিউড অভিনেতা রণবীর সিংকেও। এখন পর্যন্ত ভারতের বিভিন্ন স্থানে শুটিং করেছে আল্লু অর্জুন ও সিনেমার শুটিং ইউনিটের টিম। আগামী বছর মে মাস নাগাদ মুক্তি পেতে পারে ‘পুষ্পা: দ্য রুল’। 

এসি/ওআ


মিনিট কোটি ঊর্বশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250