শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

তীব্র গরম: বৃহস্পতিবার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩১ অপরাহ্ন, ৭ই জুন ২০২৩

#

প্রতীকী ছবি

দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ফলে আগামী শুক্র ও শনিবার মিলে মাধ্যমিকের শিক্ষার্থীরা তিনদিন ছুটি পাচ্ছে। বুধবার বিকেলে মাউশির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাউশির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া অধিদপ্তর প্রকাশিত তাপপ্রবাহের সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৫ থেকে ৬ দিন দেশের ওপর দিয়ে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 

এর আগে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত রোববার (৪ জুন) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী তীব্র তাপদাহের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

আরো পড়ুন: টাকায় লেনদেন করতে রাজি চীন

পরে সোমবার মাউশি জানায়, মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক শাখার শিক্ষার্থীরাও ৮ জুন পর্যন্ত ছুটির আওতায় থাকবে। তবে মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ না দেওয়ায় বেশ সমালোচনার মুখে পড়ে সরকার। অভিভাবকরা প্রশ্ন তোলেন, প্রাথমিকের শিক্ষার্থীরা গরমে কষ্ট পেলে মাধ্যমিকের শিক্ষার্থীদের কষ্টের বিষয়টি বিবেচনায় নেওয়া হলো না কেন।

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250