বুধবার, ২৬শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজে ‘অস্থায়ী নৌপথ’ চালু করছে ইরান–ওমান, আছে শর্তও *** আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) *** তিন সাংবাদিককে মারধরের পর বিএনপি নেতা বললেন, ‘তোমরা লেখবা, আমরা পিডামু’ *** সরকার চায় শেখ হাসিনা দেশের বাইরে থাকুন, আল জাজিরাকে বিশেষজ্ঞরা *** মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন কেন আরও ভয়াবহ হয়ে উঠছে *** ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

তীব্র গরমের মাঝে বৃষ্টির সম্ভাব্য সময় জানালো আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৩ পূর্বাহ্ন, ১৪ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

টানা কয়েক দিনের তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। বৃহস্পতিবারের মতো আজও (শুক্রবার, ১৪ এপ্রিল) দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রা কমার কোনো আভাস নেই, সম্ভাবনা নেই বৃষ্টিরও। তবে ধারণা করা হচ্ছে, ঈদের দিন বা ঈদের পর বৃষ্টি হতে পারে।

ফলে সহসাই তীব্র এ তাপপ্রবাহ থেকে মুক্তির কোনো সুখবর নেই। শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে দেয়া সবশেষ তথ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, বৈশাখের প্রথম সপ্তাহজুড়ে গরমের এ দাপট থাকবে। আগের দিনের চেয়ে এদিন বেশি গরম অনুভূত হবে। এরপর মেঘের দেখা মিলতে পারে।  

আবহাওয়াবিদ হাফিজুর রহমান সময় সংবাদকে জানান, বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর সব রেকর্ড ছাড়িয়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত হয়নি। এছাড়া আগের দিন রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, বাগেরহাট, মানিকগঞ্জ ও ফরিদপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে।

সাধারণত কোনো এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে সেখানে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ অতিক্রম করলে তীব্র তাপপ্রবাহ চলছে বলে ধরা হয়। ঢাকায় বর্তমানে তীব্র তাপপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা রয়েছে; আর সাত জেলায় তীব্র তাপপ্রবাহ চলছে।

মূলত ঢাকাসহ দেশের বেশির ভাগ শহর এলাকায় জলাভূমি কমে যাওয়ায় এবং গাছপালা কম থাকায় গরমের অনুভূতি এতো বেশি মনে হচ্ছে। ঢাকাসহ বড় শহরের ভবনগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের অত্যধিক ব্যবহারে গরম আরও বাড়ছে। এছাড়া, সড়ক-মহাসড়কের দুই পাশে গাছপালা কম থাকায় রোদে পিচ উত্তপ্ত ও কংক্রিটের ভবনে উত্তাপ জমে তাপ স্বাভাবিকের তুলনায় বাড়ছে।

এম/
 

আবহাওয়া অফিস বৃষ্টি গরম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250