শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

ত্বকের জেল্লা ধরে রাখবে এই বিশেষ চা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রিহিত

সকালে ঘুম থেকে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে যেন চলে না। চায়ের গন্ধ না পেলে ঘুম ভাঙে না। শুধু কি তাই? ছুটির দিনে বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা অফিসে কাজের ফাঁকে কাপের পর কাপ চা খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। তবে রূপচর্চায় এর ব্যবহার বেশ পুরনো। 

চীনে রোগের চিকিৎসা, রূপচর্চায় প্রাচীন কাল থেকেই বিভিন্ন রকম চা পানের চল রয়েছে। কেবল বাইরে থেকে ত্বকের যত্ন নেওয়ায় বিশ্বাসী নন চীনারা। চা পাতার সঙ্গে বিশেষ কিছু মসলা মিশিয়ে পান করেন তারা। অবশ্য আয়ুর্বেদ মতে, কেবল চা পাতা নয়, রান্নায় ব্যবহৃত মশলাগুলোও ত্বকের জেল্লা বাড়াতে কাজ করে। 

আরো পড়ুন : শীতে ত্বকের যত্নে গ্লিসারিনের গুরুত্ব

যেভাবে এই বিশেষ চা তৈরি করবেন-

একটি পাত্রে চায়ের জন্য পরিমাণমতো পানি ফুটতে দিন। পানি গরম হলে তার মধ্যে গ্রিন টি দিয়ে দিন। এবার এতে দিন এক চিমটি হলুদ। সামান্য একটু আদা থেঁতো করে মেশান। আঁচ একেবারে কমিয়ে এক চিমটি দারুচিনি, সামান্য ছোট এলাচের গুঁড়ো, বেশ কয়েকটি গোলমরিচ, মৌরি এবং কয়েকটি লবঙ্গ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। 

এরপর ছেঁকে গরম গরম পরিবেশন করুন। যারা দুধ চা খেতে পছন্দ করেন, তারা এর মধ্যে দুধও মেশাতে পারেন। খাওয়ার আগে মিশিয়ে নিন এক চা চামচ মধু। নিয়মিত এই বিশেষ চা পানে ত্বক হবে উজ্জ্বল আর জেল্লাদার। 

এস/ আই.কে.জে/


চা ত্বকের জেল্লা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250