মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত *** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

থার্টি ফার্স্ট নাইট উদযাপন: উচ্চ শব্দ নিয়ে ৯৭১ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ইংরেজি নববর্ষ উদযাপনে আতশবাজি, পটকা ও উচ্চ শব্দ যন্ত্রে গান বাজানোয় অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক রাতেই ৯৭১ টি অভিযোগ এসেছে৷ ভুক্তভোগীরা ফোন কলের মাধ্যমে এসব অভিযোগ করেছেন। 

সোমবার (১লা জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। 

তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটের রাত ১২ টার মধ্যেই এমন অভিযোগ এসেছে ৫২৬ টি। এছাড়া পহেলা জানুয়ারি দুপুর ১২ টা পর্যন্ত এই অভিযোগ দাঁড়িয়েছে ৯৭১ টিতে।

আনোয়ার সাত্তার আরো বলেন, উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা ও শব্দ দূষণ সংক্রান্ত সারাদেশে ৯৭১টি কলের বিপরীতে শুধু ঢাকা মহানগর এলাকাতেই ২৩৭ টি অভিযোগের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা বন্ধ করে শব্দ দূষণ সংক্রান্ত অভিযোগ গুলো নিষ্পত্তি করে। 

এছাড়াও পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কামরাঙ্গীরচরে মুখে কেরাসিন দিয়ে আগুন জ্বলাতে গিয়ে তিনজন দগ্ধ হয়েছে।

ওআ/

উদযাপন থার্টি ফার্স্ট নাইট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250