রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

দর্শকপ্রিয়তা পাচ্ছে আলোচিত ধারাবাহিক ‘বউ শাশুড়ি’ যুদ্ধ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বৈশাখী টিভির আলোচিত ধারাবাহিক ‘বউ শাশুড়ি’। চলতে চলতে নাটকটি ৫০০তম পর্বে পৌঁছে গেছে। বলা বাহুল্য, দর্শকপ্রিয়তা না পেলে কোনও নাটক এতদূর আসতে পারে না। পাঁচশ’র মাইলফলক ছোঁয়া পর্বটি প্রচার হবে আগামীকাল সোমবার (২২ মে)।

সপ্তাহের তিন দিন–শনি, রবি ও সোমবার রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিকটি। টিপু আলম মিলনের গল্পে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আল মনসুর, সাজু খাদেম, মনিরা আক্তার মিঠু, স্বাগতা, আরফান আহমেদ, নাজিরা মৌ, জয়রাজ, অবাক, আইরিন তানি, শেলী আহসান, রিয়া চৌধুরী, প্রাণেশ চৌধুরী, আমিন আহমেদ, শফিক খান দিলু, সায়কা আহমেদ, অনামিকা, গুলশান আরা প্রমুখ।

আরো পড়ুন: এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব: জয়া

বাড়ির কর্তা আল মনসুর কাজের মেয়ে ময়নাকে বিয়ে করা নিয়ে জমে উঠেছে ধারাবাহিকটি। পরিবারের ওপর দিয়ে বয়ে যাচ্ছে প্রবল ঝড়!

গল্পকার টিপু আলম মিলন বলেন, ‘মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান নিয়েই আমাদের সংসার। সংসার সুখের হবে এমনটাই স্বাভাবিক। কিন্তু অনেক সংসারে সুখ যেন সোনার হরিণ। বউ শাশুড়ির বিরূপ সম্পর্কই এর মূল কারণ। এই বিষয়টিকেই আমরা নাটকটিতে তুলে ধরেছি। দর্শক গ্রহণ করার ফলেই এতদূর এসেছে। এটা আমাদের পুরো টিমের জন্য ভীষণ ভালোলাগার ব্যাপার।’

এসি/

দর্শকপ্রিয়তা ‘বউ শাশুড়ি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250