শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে *** সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আরও রদবদল *** বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত *** ‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

দল পাল্টালেন হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

বগুড়ার কাহালু- ৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) থেকে মনোনয়ন সরিয়ে বাংলাদেশ কংগ্রেস মনোনীত জাতীয় জোটের গণঅধিকার পার্টি (পিআরপি) থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। 

বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক ও রিটার্টিং অফিসার মো. সাইফুল ইসলামের কাছে হিরো আলমের পক্ষে তার ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ মনোনয়নপত্র জমা দেন।

হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বলেন, আমরা বগুড়া-৪ আসনে হিরো আলম ভাইয়ের মনোনয়নপত্র জমা দিলাম। আমরা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেইনি। এবার বাংলাদেশ কংগ্রেস জোটের ডাব প্রতীক নিয়ে নির্বাচন করবেন হিরো আলম।


তিনি আরও বলেন, গতকালের সুপ্রিম পার্টির মনোনয়নে একটু ভুল ছিল। তারা আরও একজনকে মনোনয়ন দিয়েছেন, এটা আগে জানা ছিল না।

এর আগে গতকাল বুধবার দুপুরে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে হিরো আলমের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। তবে জমা  দেওয়া হলো গণঅধিকার পার্টি থেকে নেওয়া মনোনয়ন।

যোগাযোগ করা হলে হিরো আলম বলেন, সুপ্রিম পার্টির মনোনয়নে ভুল ছিল। বগুড়া-৪ আসন থেকে ডাব প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ছাড়া কুমিল্লা-১০ আসনেও ডাব প্রতীক নিয়ে নির্বাচন করার কথা জানান তিনি। 

আলোচিত ইউটিউবার হিরো আলম বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কাজ করে সংবাদমাধ্যম ও সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত।

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে উপনির্বাচনে অংশ নেন। সেখানে পরাজিত হওয়ার পর ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন করেন। সেখানেও পরাজিত হন তিনি।

এসি/ওআ




হিরো আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250