মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

দলবদলে এবার নতুন শর্ত দিলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪১ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

কিলিয়ান এমবাপ্পে - ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির দ্বন্দ্ব ক্রমেই বাড়ছে। ২০২৪ সালের পর আর চুক্তি না বাড়ানো নিয়ে এমবাপ্পের পাঠানো চিঠি থেকে এই দ্বন্দ্বের শুরু। পিএসজি স্পষ্ট জানিয়ে দেয়, মেয়াদ শেষ করে ফ্রি ট্রান্সফার হিসেবে ক্লাব ছাড়ার সুযোগ নেই। যেতে হলে এবারের দলবদলেই যেতে হবে। এরপরও এমবাপ্পে আরেক মৌসুম পিএসজিতে খেলার ইচ্ছার কথা জানান।

সম্প্রতি জানা যায়, এমবাপ্পের মা ফাইজা লামারিও নাকি ফরাসি তারকাকে পিএসজি ছেড়ে রিয়ালে যেতে বলেছেন। পাশাপাশি এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদের বড় অঙ্কের অর্থ হাতে নিয়ে প্রস্তুত হওয়ার খবরও সামনে আসে। তবে এর মধ্যে নতুন খবর দিল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তারা জানিয়েছে, এমবাপ্পে ক্লাব ছাড়ার ব্যাপারে নতুন শর্ত দিয়েছেন। ক্ষতিপূরণের অর্থ হাতে পেলেই কেবল বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড এ দলবদলে পিএসজি ছাড়বেন।


কিলিয়ান এমবাপ্পে - ছবি: সংগৃহীত

পিএসজির চাপে পড়ে এবারের দলবদলে ক্লাব পরিবর্তন করে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চান না এমবাপ্পে। গত বছর হওয়া চুক্তি অনুযায়ী ১৫ কোটি ইউরোর বেতন ও আনুগত্যের বোনাস (বেতন ৬ কোটি ইউরো ও আনুগত্য বোনাস ৯ কোটি ইউরো) পাওয়ার কথা রয়েছে এমবাপ্পের। এখন দল ছাড়লে তার পুরোটাই হাতে চান এ ফরাসি ফরোয়ার্ড। তবে এমবাপ্পের পরিকল্পনা ছিল, ২০২৪ সালে ফ্রি ট্রান্সফার হিসেবে রিয়ালে গেলে ট্রান্সফার বোনাস হিসেবে এ টাকাটা তাদের কাছ থেকে নেবেন।

সব মিলিয়ে এমবাপ্পের দলবদল নিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছে। যেখানে কোনো পক্ষই খুব একটা স্বস্তিতে নেই।  এর আগে গত দুই মৌসুমের দলবদলেও আলোচনার কেন্দ্রে ছিলেন এই পিএসজি তারকা। 

আরো পড়ুন: নিজ হাতে মক্কায় মেঝে পরিষ্কার করলেন মোহাম্মদ রিজওয়ান (ভিডিও)

তবে দুইবারই রিয়ালকে নিরাশ করে এমবাপ্পেকে রেখে দিতে সক্ষম হয় পিএসজি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এখন পিএসজিও আর এমবাপ্পেকে ধরে রাখার ব্যাপারে অনড় অবস্থানে যাচ্ছে না। বরং অর্থনৈতিক ক্ষতি এড়াতে প্রয়োজনে এক মৌসুম আগেই তাঁকে ছেড়ে দিতে রাজি প্যারিসের ক্লাবটি।

এম/


কিলিয়ান এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250