রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

দাদাগিরিতে ভোটে দাঁড়ানো নিয়ে খুদে প্রতিযোগী যা বললেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে আসা নিয়ে চলছে বেশ গুঞ্জন। জোর কদমে চলছে দাদাগিরির সিজন ১০। টিআরপি তালিকাতেও দুর্দান্ত ফল সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই রিয়েলিটি শো। খেলতে আসা প্রতিযোগীদের মাতিয়ে রাখেন দাদা।

তাই শুধু যে তারকা স্পেশাল এপিসোডগুলি হিট হয় এমনটা নয়, বরং সাধারণের উপস্থিতিতেও দাদাগিরি হয়ে ওঠে আসাধারণ। আর যদি কচি-কাঁচারা থাকে, তাহলে তো কথাই নেই। খুদেদের সঙ্গে নিজেও বাচ্চা হয়ে যান সৌরভ।

খুদেদের একটি এপিসোডের প্রোমো সম্প্রতিই শেয়ার করা হয়েছে চ্যানেলের তরফে। যেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট ছেলে শাঁখে ফুঁ দিতে গিয়ে বেশ নাজেহাল। যদিও সেকথা মানতে নারাজ সে। সৌরভকে বলেন, ‘এতক্ষণ ভালোই বাজছিল। 

আরো পড়ুন: তিন দেশে যে কারণে নিষিদ্ধ সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমা

তোমার সামনে এসে এরকম হচ্ছে।’ ওমা আরেক খুদে আবার হাতে প্ল্যাকার্ড নিয়ে চিৎকার জুড়েছে ‘ভোট দাও, ভোট দাও’। যা দেখে সৌরভ বলেন, ‘তুই একেবারে রেডিমেড। ১৮ হলেই আমি পাঠিয়ে দেব।’

রাজনীতি নিয়ে কিন্তু সৌরভকে জড়িয়েও হয় অনেক চর্চা। তৃণমূল আর বিজেপি, দুই দলের ঘনিষ্ঠ হিসেবেই ধরা হয় সৌরভকে। মাঝে তো রটে গিয়েছিল, চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে ভোটেও দাঁড়াবেন। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরে সঙ্গী হওয়ায় চর্চা আরও বেড়েছিল। সেখানে গিয়েই তিনি রাজ্যের শিল্পায়ন নিয়ে করেছিলেন বড় ঘোষণা। 

জানিয়ে দিয়েছিলেন, শালবনীতে তিনি একটি স্টিল ফ্যাক্টরি গড়তে চলেছেন। যা নিয়ে কটাক্ষ করেছিল বিজেপির কিছু নেতাও। 

দিনকয়েক আগে দাদাগিরির মঞ্চেই এই নিয়ে খুলেছিলেন মুখ। বলেছিলেন, 'আমার বাড়িতে যে কেউ আসতে পারেন। কিন্তু রাজনীতি জয়েন করব না। আমার কোনও আগ্রহ নেই রাজনীতিতে।'

ক্রিকেট মাঠের বাইরে এসেও নিজের আলাদা পরিচিতি গড়ে নিয়েছেন বাংলার মহারাজ। খুব জলদিই দাদার জার্নি উঠে আসবে বড় পর্দায়। আসতে চলেছে সৌরভের বায়োপিক। আপাতত এই সিনেমা নিয়ে সবধরনের তথ্যই গোপন রাখার চেষ্টা চলছে। 

খুব বেশি খোলসা করতে রাজি নন দাদা নিজেও। তবে প্রাথমিক খবর, আয়ুষ্মান খুরানা থাকছেন দাদার চরিত্রে। এখন দেখার দাদার বউ ডোনা কে হচ্ছে। পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন লাভ রঞ্জন। জানা যাচ্ছে, সৌরভের জীবনের অনেক অজানা কথাও নাকি থাকবে এই সিনেমায়। দেখার অপেক্ষায় অধীরে রয়েছে বাংলার মানুষ। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসি/ আই.কে.জে/


দাদাগিরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250