বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ *** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর

দীর্ঘ অপেক্ষার পর যমজ পুত্রসন্তানের মা হলেন সুমাইয়া শিমু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৬ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৩

#

বিয়ের আট বছর পর যমজ সন্তানের মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। ৮ নভেম্বর সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও নির্মাতা চয়নিকা চৌধুরী।

রবিবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে চয়নিকা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্র সন্তানের মা হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী।

দুই সন্তানসহ তিনি বর্তমানে সুস্থ আছেন। মা হওয়ার ১০ দিন পর রবিবার ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দিয়ে এই খুশির খবর শিমু নিজেই জানিয়েছেন। একটি ছবিতে দেখা যায়, শিমুর কোলে তার সদ্যজাত দুই পুত্রসন্তান।

একটি ছবিতে তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন। অন্য আরেকটি ছবিতে অন্তঃসত্ত্বা শিমুকে দেখা গেছে। এরকম বেশ কিছু ছবি তিনি পোস্ট করেছেন।

ছবিগুলোর উপরে ইংরেজিতে একটি ক্যাপশন লিখেছেন শিমু। যার বাংলা অর্থ করলে দাঁড়ায়, ‘আমরা আপনাদের সঙ্গে একটি খুশির খবর শেয়ার করতে চাই। আমাদের পরিবার বড় হয়েছে, আমরা জোড়া পুত্রসন্তানের গর্বিত বাবা-মা হয়েছি। ধন্যবাদ এবং শুকরিয়া সর্বশক্তিমান আল্লাহর প্রতি।’

শিমু আরও লিখেছেন, ‘আমাদের যমজ পুত্রসন্তান পৃথিবীতে এসেছে গত ৮ নভেম্বর সকাল ১১টা ২৬ এবং ১১টা ২৭ মিনিটে। আমাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে। ধন্যবাদ সকল শুভাকাঙ্ক্ষীদের, যারা সবসময় আমাদের দোয়ায় রেখেছিলেন।’

আরো পড়ুন: কোন প্রশ্নের উত্তরে মিস ইউনিভার্স হলেন শেনিস পালাসিওস?

২০১৫ সালের ২৮ আগস্ট নজরুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিমু। অভিনেত্রীর স্বামী তখন যুক্তরাষ্ট্র-ভিত্তিক এনজিও রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্বপালন করেছিলেন। বিয়ের ৮ বছর পর অবশেষে বাবা-মা হলেন তারা।

এসি/ আই. কে. জে/ 


জোড়া পুত্রসন্তান সুমাইয়া শিমু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250