মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি দমনের হাতিয়ার নিষেধাজ্ঞা: রিচার্ড নেফিউ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৯ পূর্বাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ নিষেধাজ্ঞাকে দুর্নীতি দমনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন।  

সোমবার (৭ আগস্ট) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের  আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন।  

বৈঠকের পর পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এটি (নিষেধাজ্ঞা) যেকোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, শুধু বাংলাদেশের জন্য নয়। ’

পররাষ্ট্রসচিব বলেন, ‘নেফিউ বলেছেন যে বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী কার্যক্রমকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দিচ্ছে। ভবিষ্যতে এটি ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে। ’

সচিব আরও বলেন, ‘আমরা তাকে সক্ষমতা বাড়ানোর কথা বলেছি এবং যেসব দেশে অবৈধভাবে অর্থ গেছে তাদের সহায়তা পাওয়ার কথা বলেছি। ’

উল্লেখ্য, গত রবিবার (৬ আগস্ট) তিন দিনের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসে। সফরের প্রথম দিন তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে বৈঠক করেন। এরপর সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনসহ সু্শীল সমাজের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন নেফিউ। 

এম.এস.এইচ/

রিচার্ড নেফিউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250