রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

দুস্থ নারীকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন শাখরুখকন্যা সুহানা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

সংগৃহীত

বলিউডের স্টার-কিডদের নিয়ে অনেকেই ভ্রু কুঁচকান! নেপোটিজমের অভিযোগ তুলে তুলোধনা করেন। অনেক তারকাসন্তানও অবশ্য নিজেদের কাণ্ড-কীর্তির জন্য সমালোচিত হয়ে থাকেন।

সুহানা খান, আরিয়ান খান, কাজলকন্যা নাইসা, ইব্রাহিম খান, অনন্যা পাণ্ডে, তারা সুতারিয়ারাও সেই তালিকা থেকে বাদ নন। পাপ্পারাজিদের দেখলেই মুখ ফিরিয়ে নেন। 

তবে এবার শাহরুখকন্যা সুহানা যা করলেন, তাতে মন জয় করে নিলেন নেটিজেনদের। কোয়েল পুরির বইয়ের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফেরার সময়ে এক দুস্থ ফেরিওয়ালা নারীকে দেখতে পান।

রাস্তায় রাস্তায় টিস্যু বিক্রি করেন তিনি। সুহানাকে দেখতে পেয়েই তার কাছে টাকা আবদার করে বসেন। তিনি তাকে ফেরাননি। হাসিমুখে কথা বলার পাশাপাশি ফেরিওয়ালা দুস্থ নারীকে এক হাজার রুপি দেন। আর নেটপাড়ায় এখন সেই ভিডিও ভাইরাল হয়েছে।

আরো পড়ুন: তিন বছর পর চেপে রাখা কষ্ট প্রকাশ করলেন রানী মুখার্জি

মেয়ের এই ভালো কাজের জন্য মা-বাবা শাহরুখ-গৌরীর লালন-পালনের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। কেউ সুহানা খানকে ‘সংস্কারিকন্যা’র তকমা দিয়েছেন তো কেউ বা আবার বলছেন ‘একদম বাপ কা বেটি’। 

আসলে কিং খানও একাধিকবার দুস্থ মানুষদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মন জয় করেছেন। ভক্তদের দুর্দিনে সাড়া দিয়ে আর্থিক সাহায্য করেছেন। এবার সুহানা খানও মন জয় করে নিলেন।

এসি/ আই. কে. জে/ 




সুহানা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250