শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার *** মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী *** বিতর্কিত শোক প্রস্তাব নিয়ে প্রশ্ন তুললেন মাসুদ কামাল

দেখে নিন যেভাবে বানাবেন বাকলাভা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের কাছে অনেকেরই অচেনা বাকলাভা। বাকলাভা হলো পেস্ট্রি জাতীয় একটি খাবার। নরম তুলতুলে এই পেস্ট্রির আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো মাখন।

এই বাকলাভা মধ্যপ্রাচ্যের প্রায় সব বাড়িতেই বানানো হয়। এই বাকলাভা বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনিও। রইলো রেসিপি।

উপকরণ:

মাখন– দেড় কাপ

ময়দার শিট – ২০টি,

পেস্তা,

কাঠ বাদাম কুচি – ১ কাপ,

চিনি ও পানি হাফ কাপ,

গোলাপজল এক চামচ,

লেবুর রস এক চামচ,

লেবুর খোসা।

আরো পড়ুন : মুচমুচে লইট্টা ফ্রাই তৈরির রেসিপি

পদ্ধতি:

ওভেন ১৮০ ডিগ্রিতে ১০ মিনিট প্রি হিট করুন। যে পাত্রে বাকলাভা বানাবেন তার মাপে ময়দা থেকে লেচি কেটে বেলে নিন। এবার বেকিং প্যান এ বাটার ব্রাশ করে একে একে নয়টি লেচি ছড়িয়ে দিন। এই লেচির ওপর বাটার বা ঘি দিয়ে ড্রাই ফ্রুটস কুচি, কাঠবাদাম বিছিয়ে দিন। এক চামচ বাটার দিন। আবার বাকি ময়দার শিট দিয়ে তার ওপর ঘি আর ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন। এভাবে লেয়ারিং করা হলে বাটার ছড়িয়ে দিন।

ওভেনে প্রথম ১৫ নমিনিট বেক করে বরফির আকারে কাটুন। আবারও বেক করতে দিন ২০ মিনিটের জন্য। আবার আগের শেপ মতো কয়েকটা টুকরো করুন। দুই ঘণ্টা রাখুন ঠাণ্ডা হওয়ার জন্য।

হাফ কাপ পানি-চিনি দিয়ে চিনির সিরাপ করুন। এতে যোগ করুন এক চামচ গোলাপজল। ওই পানি ফুটলে সামান্য লেবুর রসও দেবেন। তাহলে একটা লেমন ফ্লেভার আসবে। এবার এই চিনির রস বাকলাভার ওপর ছড়িয়ে দিন। ঠাণ্ডা হলে লেবুর জেস্ট (লেবুর খোসার চাঁচুনি) ছড়িয়ে পরিবেশন করুন।

ওপরের পদ্ধতিগুলো ফলো করেই ঘরেই করতে পারেন তুরস্কের জনপ্রিয় এই ডেজার্ট। 

এস/ এসি

রেসিপি বাকলাভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250