মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী *** জুলাই সনদ ও গণভোট নিয়ে আদেশ আজ *** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ

দেশে ফিরে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক মাসেরও বেশি সময় পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন এ নায়ক। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা আমারই দেশ। আমি আমার দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ’।তিনি আরো বলেন, আমাদের দেশীয় ছবি ‘প্রিয়তমা’ নিয়ে বিশ্বব্যাপী যে যাত্রা শুরু হয়েছে তা অনেক দূর যাবে।

এর আগে গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তির পর গত জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় সিনেমাটি। সেখানে বেশ ভালোই দর্শক টেনেছে ‘প্রিয়তমা’। আর সিনেমাটির মুক্তি উপলক্ষেই দেশটিতে উড়াল দেন শাকিব। দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন এ নায়ক।

আরো পড়ুন: পেছন থেকে তামান্নাকে জড়িয়ে ধরলেন ভক্ত!

গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে যান শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের।

এসি/ আইকেজে 


শাকিব খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250