রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

দেশে ফিরেই ভালোবাসায় সিক্ত-বিস্মিত তিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

বাংলাদেশের  জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। টিভি নাটকের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন। তবে গান দিয়েই শুরু হয়েছিল তিশার পথচলা। খুব অল্প সময়ের মধ্যে তিনি সকল শ্রেণীর দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেন।

কয়েকদিন আগে তিনি দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়েছিলেন।

বুসান উৎসবে তিশার সঙ্গে গিয়েছিলেন তার স্বামী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তাদের ছবি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ প্রদর্শিত হয়েছে। সিনেমাটি সেখানে বেশ প্রশংসিতও হয়েছে।

এদিকে গত ১৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) ভূমিকায় রূপদান করেছেন।

তিশা এ চরিত্রে অভিনয় করে এরই মধ্যে দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। গণমাধ্যমকর্মীরাও তার সুনিপুণ অভিনয়ের প্রশংসা করছেন।

আজ (১৫ অক্টোবর) সকালে দক্ষিণ কোরিয়ার বুসান থেকে দেশে ফিরে রীতিমতো সবার ভালোবাসায় বিস্মিত হয়েছেন তিশা। এ ভালোবাসার কারণ হচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়। সেই ভালোবাসার কথা জানান দিয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে।

তিশা সেই ভালোবাসার কথা জানিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লিখেছেন, মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এতো এতো মেসেজ দেখে মন ভরে গেল।

আমার অভিনয় যদি আপনাদের এতোটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য!

আরো পড়ুন: চলচ্চিত্রে তিন দশক: কী লিখলেন ভক্ত-দর্শকদের শাবনূর!

তিশা আরও লেখেন, শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব’ চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ! লাভ ইউ অল!

তিশা তার স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। এতে তার সঙ্গে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার নায়ক আরিফিন শুভকে দেখা গেছে। এই স্ট্যাটাসটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তার ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন।

এসি/ আই.কে.জে/


নুসরাত ইমরোজ তিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250