রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম

দেশেই জীবন রক্ষাকারী উচ্চমূল্যের ওষুধ তৈরি সম্ভব : এ বি এম আবদুল্লাহ

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেছেন, বিভিন্ন ধরনের জটিল রোগের অনেক ওষুধ বিদেশ থেকে আমদানি করতে হয়। এই আমদানিতে যেমন সময় ব্যয় হয় অন্যদিকে ওষুধের দামও অনেক বেশি। কিন্তু দেশেই অনেক ওষুধ কোম্পানি রয়েছে, যারা এ ধরনের ওষুধ তৈরি করতে সক্ষম। দেশে এসব ওষুধ উৎপাদন করতে পারলে জীবন রক্ষাকারী ওষুধ প্রাপ্তি যেমন সহজলভ্য হতো আবার ওষুধের দামও হতো তুলনামূলকভাবে কম।

তিনি আরো জানান, এ ক্ষেত্রে চিকিৎসকরা যদি উদ্যোগ নেন, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে তিনি অবশ্যই সহায়তা করবেন।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে অনুষ্ঠিত পালমোনারি উচ্চ রক্তচাপ বিষয়ক প্রথম বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ ঐ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, ইউজিসির অধ্যাপক প্রখ্যাত হৃদরাগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, প্রখ্যাত বাতরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ অতিকুল হক, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, অধ্যাপক ডা. মো. আবু শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: হাসপাতালে ডাটা অটোমেশনে আইচি হেলথকেয়ার-স্যানসি গ্লোবালের চুক্তি

পালমোনারি উচ্চ রক্তচাপ সাপোর্ট গ্রুপ আয়োজিত এই সম্মেলনে জানানো হয়, মালটি ডিসিপ্লিনারি উদ্যোগের মাধ্যমে এই রোগের চিকিৎসার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং চিকিৎসকদের মধ্যে একটি ঐক্যবদ্ধ সিস্টেম চালু করা এই সম্মেলনের মূল্য উদ্দেশ্য।

এম এইচ ডি/ আই. কে. জে/

বাংলাদেশ ওষুধ জনস্বাস্থ্য মেডিক্যাল বিশ্ববিদ্যালয় উচ্চ রক্তচাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250