শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১লা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ *** জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতির পথে ভারত *** দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর *** সৌদির বিমানবন্দরে বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে প্রভাব, ভোগান্তিতে ১৫৭৭৯ যাত্রী *** পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২৮ *** বকেয়া দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো শ্রমিকদের *** চার ঘণ্টা পর সড়ক ছাড়লেন উত্তরার পোশাকশ্রমিকেরা *** ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

কমেছে করোনা শনাক্তের সংখ্যা, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৮ পূর্বাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

প্রতীকী ছবি

সবশেষ হিসাব অনুযায়ী, দেশে আরও দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কারও মৃত্যু হয়নি। গতকাল শুক্রবার (১৮ই জুলাই) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৪ জনের নমুনা পরীক্ষার বিপরীতে দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে বৃহস্পতিবার ২৫৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে পাঁচজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

চলতি বছর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯৮ জন। আর চলতি বছর করোনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ১৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪, খুলনা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে দুজনের মৃত্যু হয়েছে। গত সাড়ে পাঁচ বছরে দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫২৬ জন।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৪৩ জন। আর নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ১৩৮টি।

জে.এস/

করোনাভাইরাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250