মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৯ পূর্বাহ্ন, ২২শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের মাঝেই তিনি পরিবারের স্বজনদের খুঁজে পান এবং দেশের মানুষ ভালো থাকলেই নিজে ভালো থাকেন।

শনিবার (২২ এপ্রিল) সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘সবাইকে হারিয়ে আজ আমার কেউ নেই৷ দেশের মানুষের মাঝেই পরিবারের স্বজনদের খুঁজে পাই৷ ব্যক্তিগত জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই৷ দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি৷’

শেখ হাসিনা বলেন, আমার কাছে প্রধানমন্ত্রিত্ব কোনো বিষয় না৷ জাতির পিতার কন্যা হিসেবে দেশের সেবা করে যেতে চাই৷ 

জনগণের সহযোগিতায় অর্থনৈতিকভাবে বাংলাদেশ যথেষ্ঠ ভালো অবস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, পরপর কয়েকটি মার্কেটে আগুন লাগার ঘটনা খুবই দুঃখজনক৷ সমাজে সবাই সবার পাশে সামর্থ্য অনুযায়ী দাঁড়াচ্ছেন, এই সক্ষমতাটা যাতে থাকে সেই দোয়াই করি৷ বিত্তবানরা দুঃস্থদের পাশে দাঁড়ালে কেউ কষ্টে থাকবে না৷ ঈদের ছুটিতে শহুরে মানুষ গ্রামে যাওয়ায় প্রান্তিক জনপদে অর্থপ্রবাহ বাড়বে।

দীর্ঘসময় ধরে দেশে গণতান্ত্রিক ধারা এবং স্থিতিশীলতা রয়েছে বলেই এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিভিন্ন মার্কেটে আগুন লাগার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, বঙ্গবাজারের আগুনের পর মনে হচ্ছে যে, অতীতে যারা আগুনসন্ত্রাস করেছে, তাদের এখানে হাত আছে কি না! কারা ফায়ার সার্ভিসের ওপর হামলা করল এসব খতিয়ে দেখা হচ্ছে৷ জীবন্ত মানুষকে যারা পুড়িয়ে মারতে পারে, তারা সবকিছুই করতে পারে৷ তাই এদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে৷

‘১৯৭৭ সালে কথিত সেনাবিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমান অসংখ্য মানুষ মেরেছে৷ বাংলাদেশে যেন আর দুঃশাসনের দিন না ফিরে আসে৷ স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় আসলে দেশের সব উন্নয়ন-অগ্রগতি তছনছ করে দেবে,’ বলেন তিনি। 

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ শান্তিতে আছে৷ উন্নয়ন আর অগ্রযাত্রার ধারা যেন অব্যাহত থাকে, সেটাই চাওয়া৷

এম/

আরো পড়ুন:

শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250