বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

দেড় ঘণ্টায় আ.লীগের ১৯০ মনোনয়ন ফরম বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৬ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দেড় ঘণ্টায় প্রায় ১৯০টি ফরম বিক্রি হয়েছে। 

শনিবার (১৮ নভম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করলেও বেলা ১১টার পর থেকেই দলীয় প্রার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দলের প্রথম মনোনয়ন ফরমটি শেখ হাসিনা সংগ্রহ করেছেন।

সরেজমিনে দেখা যায়, ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন সংগ্রহ করে বের হয়ে যাওয়ার পর মনোনয়নপ্রত্যার্শীদের ভিড় দেখা যায়। এসময় ব্যাপক চাপ পড়ে নেতাকর্মীদের। মিছিল নিয়ে প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে কার্যালয়ে প্রবেশ করেন। আবার অনেক মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীরা ঢাকঢোল বাজিয়ে নৌকা নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় এখন মুখরিত। দলীয় কার্যালয়ের পাশাপাশি আশপাশের এলাকা চলে যায় দলীয় নেতাকর্মীদের দখলে।

জানা গেছে, আওয়ামী লীগের প্রথম মনোনয়ন ফরম শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদ আলী খান ও সাধারণ সম্পাদক বিএম সাহাবউদ্দিন আজম। এরপর কেন্দ্রীয় নেতারাও দলীয় মনোনয়ন ফরম কিনেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিভাগ ৫১টা, চট্টগ্রাম বিভাগে ৪০টা, সিলেট বিভাগ ১১টা, ময়মনসিংহ বিভাগ ১৫টা, বরিশাল বিভাগে ১১টা, খুলনা বিভাগে ২২টা, রংপুর বিভাগ ১৭টা, রাজশাহী বিভাগ ২৩টা দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। 

এসকে/ 

নির্বাচন আওয়ামী লীগ বিক্রি মনোনয়ন ফরম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250