শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

দোয়া করেন, গুজব যেন সত্যি হয় : মৌসুমি হামিদ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শোনা যাচ্ছে, দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদ। কাকে বিয়ে করেছেন, সে বিষয়ে লুকোচুরি করছেন অভিনেত্রী। তবে হঠাৎ করেই শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়েছে এই বিয়ের খবর।

এ বিষয়ে মৌসুমি হামিদের সঙ্গে যোগাযোগ করা হলে শুরুতেই তিনি বললেন, ‘এখনও বিয়ে করিনি। যদি এমন কিছু করি তাহলে সবাইকে জানিয়েই করব।’

তাহলে বিয়ের বিষয়টি কী সম্পূর্ণ গুজব? এমনটাও বলতে নারাজ এই অভিনেত্রী। তার ভাষায়, ‘যতক্ষণ না বিয়ের সবকিছু চূড়ান্ত হচ্ছে, তার আগে কিছু বলা যাবে না। দোয়া করেন, গুজব যেন সত্যি হয়। আশা করি, কিছুদিনের মধ্যে আপনাদের একটি খবর দিতে পারব।’

আরো পড়ুন: এবার অভিনেত্রী সিমলা ‘আবেগ’ নিয়ে ফিরছেন

মৌসুমি হামিদের কথায় কিছুটা আঁচ পাওয়া গেল, খুব শিগগিরই হয়তো ভক্তদের বিয়ের সুখবর জানাবেন তিনি। অভিনেত্রীর কথায় মিলল সেই ছাপ। তিনি বললেন, বিয়েটা যেকোনো সময়ই হতে পারে; এমনকি এ মাসেও, আবার পরেও। সব চূড়ান্ত হলেই বিস্তারিত জানাব।

প্রসঙ্গত, গত বছরের ১৮ই আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্পে এটি নির্মাণ করেছেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এছাড়াও সামনে মুক্তির অপেক্ষায় ‘নয়া মানুষ’ ও ‘যাপিত জীবন’ সিনেমা দুটি।

এসি/ আই.কে.জে/


বিয়ে মৌসুমি হামিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250