সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দ্বিতীয়বারের মতো লরিয়াসের বর্ষসেরা লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৪ পূর্বাহ্ন, ৯ই মে ২০২৩

#

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে অসংখ্য অর্জন লিওনেল মেসির। সেই অর্জনের খাতায় নতুন নতুন অধ্যায় যোগ করে চলেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। মর্যাদাপূর্ণ লরিয়াস পুরস্কার জয় করলেন তিনি। সেই সঙ্গে বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে মেসিবাহিনী তথা ২০২৩ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

৩৬ বছরের আক্ষেপ মিটিয়ে কাতারের মাটিতে আর্জেন্টিনাকে জিতিয়েছেন পরম আরাধ্য বিশ্বকাপ। আলবিসেলেস্তাদের তৃতীয় বিশ্বকাপ জয়ে শুধু অধিনায়কের আর্মব্যান্ড হাতেই নয়, মাঠের খেলাতেও সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। সেই কৃতিত্বের স্বীকৃতিই যেন পেলেন আর্জেন্টাইন অধিনায়ক। 

সোমবার (৮ মে) ফ্রান্সের প্যারিসে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। শুধু মেসিই নয়, বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা যেন গত বছরটা পুরোটাই নিজেদের  নিয়েছে আর্জেন্টিনা। কাতারের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বীকৃতিস্বরূপ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা দলের পুরষ্কার জিতেছে আর্জেন্টিনা। 

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জিতে অনন্য এক নজিরই গড়েছেন মেসি। একমাত্র ফুটবলার হিসেবে এই পুরষ্কার জিতেছেন মেসি, তাও আবার দুইবার। এর আগে লুইস হ্যামিল্টনের সঙ্গে ২০২০ সালে যুগ্মভাবে জিতেছিলেন এই পুরষ্কার।

আরো পড়ুন: চেমসফোর্ডে বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে পুরো সিরিজই

লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ডের মঞ্চে স্ত্রী আন্তোনেল্লাকে নিয়েই হাজির হয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। পুরষ্কার জেতার পর মেসি বলেন, ‘এটা বিশেষ এক সম্মান। বিশেষ করে এই বছর লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড প্যারিসে হওয়ায়। যারা ২০২১ সালে এখানে আসার পর আমাদের সাদরে গ্রহণ করেছে। আমি সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দলের নয়, পিএসজির সতীর্থদেরও।’

মেসির সঙ্গে আর্জেন্টিনাও লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড জেতায় একইসঙ্গে ব্যক্তিগত ও দলীয় পুরস্কারজয়ী প্রথম ক্রীড়াবিদও মেসি। চলতি মৌসুমে ব্যক্তিগত অর্জনের ষোলআনা পূরণ করতে মেসির এখন শুধু ব্যালন ডি’অর জেতা প্রয়োজন।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250