শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

ধূমপান করলে শরীরে যা ঘটতে পারে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

ধূমপানের অপকারিতার কথা লেখা থাকে খোদ সিগারেটের প্যাকেটেই। কিন্তু এরপরও মানুষ ধূমপান করে। বাইরে থেকে দেখলে যদিও বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে আপনি নিঃশেষ হয়ে যেতে পারেন এই সিগারেটের কারণে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে বহু মৃত্যু ও রোগের কারণ হলো তামাক, যা চাইলেই প্রতিরোধ করা সম্ভব। এটি মানুষকে বয়সের আগেই মৃত্যুর দিকে টেনে নেয়।

তামাক গ্রহণের ফলে ক্যান্সার, কার্ডিওভাসকুলার ডিজিজ, ডায়াবেটিস, ফুসফুসের সমস্যা, স্ট্রোক, বন্ধ্যাত্ব, অন্ধত্ব, টিবি, ওরাল ক্যাভিটির মতো রোগ দেখা দিতে পারে। জেনে নিন ধূমপানের ফলে আপনার শরীরে আর কী কী ক্ষতি হয়-

হার্ট অ্যাটাক

ধূমপানের ফলে হার্ট অকেজো হয়ে যেতে পারে। এই ক্ষতিকর অভ্যাস হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। হার্ভার্ড হেলথে প্রকাশিত এক আর্টিকেলে বলা হয়েছে, ধূমপান শুধু ফুসফুসেরই ক্ষতি করে না, এটি হার্টের অসুখেরও কারণ হয়ে দাঁড়ায়।

ধূমপানের ফলে রক্তনালীতে প্লাক জমার ফলে হৃৎপিন্ডের পেশী ঠিকভাবে অক্সিজেন পায় না। যা শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকের দিকে নিয়ে যায়।

ফুসফুসের ক্ষতি

ধূমপান  শ্বাসনালী এবং ফুসফুসের ক্ষুদ্র বায়ু থলির (অ্যালভিওলি) ক্ষতি করে, যা ফুসফুসের রোগের কারণ হতে পারে। এমফিসিমা এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস হলো দুটি ফুসফুসের রোগ যা ধূমপানের ফলে হয়। ফুসফুসের ক্যান্সার মূলত সিগারেট খাওয়ার কারণে হয়। ধূমপান হাঁপানির সমস্যা সৃষ্টি করতে পারে বা আগে থেকেই এই সমস্যা থাকলে তা আরও বাড়িয়ে তুলতে পারে।

বন্ধ্যাত্বের কারণ

ধূমপানের ফলে পুরুষ ও নারীদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা বেড়েছে। এটি নারীদের জন্য গর্ভবতী হওয়া কঠিন করে তোলে এবং নবজাতক শিশুর স্বাস্থ্যকেও প্রভাবিত করে।

পুরুষদের ক্ষেত্রেও এটি নবজাতক শিশুর স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। ধূমপানের ফলে  পুরুষের শুক্রাণুর সংখ্যা ও মান কমে যায়।

ওরাল হেলথের জন্য ক্ষতিকর

ধূমপান দাঁত এবং মাড়ির স্বাস্থ্যের ক্ষতি করে। নিঃশ্বাসে দুর্গন্ধ, দাগযুক্ত দাঁত, মাড়ির রোগ, দাঁতের চিকিৎসার পরে সেরে উঠতে দেরি হওয়া এবং মুখের ক্যান্সারের উচ্চ ঝুঁকির কারণ এই ধূমপানের অভ্যাস। এটি লালা উৎপাদন হ্রাস করে, ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি করে।

চোখের সমস্যা সৃষ্টি করে

ধূমপান ছানি পড়ার ঝুঁকি বাড়ায় এবং বয়স-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশনের কারণ হতে পারে। ম্যাকুলার ডিজেনারেশন হলো চোখের রেটিনার কাছে অবস্থিত একটি অংশের ক্ষতি, যা কেন্দ্রীয় দৃষ্টিশক্তির জন্য প্রয়োজনীয় চোখের অংশ। তামাকের ধোঁয়ায় থাকা বিষাক্ত রাসায়নিকগুলো চোখের সূক্ষ্ম টিস্যুকে ক্ষতিগ্রস্ত করে, যা দৃষ্টিশক্তির অবনতি এবং অন্ধত্বের দিকে নিয়ে যায়।

আরো পড়ুন: মেঘের নানা আকার হয় কীভাবে!

ডায়াবেটিস হতে পারে

ধূমপান ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এটি প্রদাহ, ইনসুলিন প্রতিরোধ এবং চাপ সৃষ্টি করে, গ্লুকোজ বিপাক ব্যাহত করে। নিকোটিন ইনসুলিন সংবেদনশীলতা কমিয়ে দেয়, রক্তে শর্করার মাত্রা বাড়ায়। তামাকের টক্সিন ইনসুলিন উৎপাদন কমিয়ে দেয়।

ধূমপান পেটে চর্বি জমতে সাহায্য করে, ইনসুলিন প্রতিরোধকে আরও করে দেয়। সেইসঙ্গে এটি কার্ডিওভাসকুলার ঝুঁকি বাড়ায়, ডায়াবেটিসও বাড়িয়ে তোলে। এমনকি এটি টাইপ ২ ডায়াবেটিসের কারণ হতে পারে।

পেটের ক্ষতি করে

ধূমপানের ফলে অন্ত্রের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়। এটি অ্যাসিড রিফ্লাক্স প্ররোচিত করতে পারে। সিগারেটে উপস্থিত নিকোটিনের কারণে এটি ঘটে, যা পাকস্থলীর প্রতিরক্ষামূলক আবরণকে হ্রাস করে। ফলে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়। ধূমপাণের কারণে পাকস্থলীর অ্যাসিড সরাসরি খাদ্যনালীতে যায়, যা অস্বস্তির কারণ হয়।

এটি ভিটামিন সি এবং ই-এর মতো মাইক্রোনিউট্রিয়েন্ট শোষণ করার ক্ষমতা কমিয়ে দেয়। এগুলোর ঘাটতির ফলে আপনি দ্রুত দুর্বল এবং বিষণ্ণ বোধ করতে পারেন।

এসি/ আই. কে. জে/ 

ধূমপান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250