শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর নতুন চীফ রবি সিনহা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ২০শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভারতের গোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ বা র-এর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আইপিএস কর্মকর্তা রবি সিনহাকে। বর্তমানের প্রধান সামন্ত গোয়েলের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সিনহাকে তার স্থানে নিয়োগ দেয়া হচ্ছে।

গোয়েলের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন। এরপর তার থেকে দায়িত্ব বুঝে নেবেন রবি সিনহা। বর্তমানে রবি সিনহা ভারতীয় গুপ্তচর সংস্থার সেকেন্ড ইন কমান্ড। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে জানানো হয়েছে, ১৯৮৮ ব্যাচের ছত্তিশগড় ক্যাডারের আইপিএস অফিসার রবি সিনহা। দায়িত্বগ্রহণের পর তার সামনে পড়বে বড় বড় দু’টি সমস্যা। একটি হচ্ছে, পাঞ্জাবের খালিস্তানি বিচ্ছিনতাবাদ এবং আরেকটি হচ্ছে মণিপুরে চলমান সহিংসতা।

রবি সিনহা সংস্থার অপারেশন ডিভিশনের প্রধান হিসেবে সাতবছর দায়িত্ব সামলেছেন।

আরো পড়ুন: কর্মক্ষেত্রে হয়রানির সবচেয়ে বেশি শিকার নারীরা

জম্মু-কাশ্মীর এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে ভালো ধারণা রয়েছে তার। তিনি 'র' প্রধানের পদে দুই বছর থাকবেন। 

র এজেন্টদের মধ্যে রবি সিনহা ‘টেক স্যাভি’ হিসেবে পরিচিত। কারণ তিনি সংস্থাটিতে অনেক নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের প্রচলন শুরু করেছেন।

এছাড়া গুপ্তচরবৃত্তি এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করেছেন তিনি। তার সহকর্মীদের মতে, রবি সিনহা সবসময় পর্দার আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন।  বিদায়ী 'র' প্রধান সামন্ত গোয়েল ১৯৮৪ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার ছিলেন।

সামন্ত গোয়েল ২০০১ সালে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে তিনি সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিগত চার বছর ধরে তিনি ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে গেছেন।

এসি/ আইকেজে/ 

চিফ রবি সিনহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250