বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস *** সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ *** প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে দেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন *** দুর্গাপূজা পালনে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী *** ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা *** ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে বুঝে-শুনে সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী *** চিৎকার ও ককপিটে রক্ত: ইসরায়েলগামী ফ্লাইটে আসলে কী ঘটেছিল *** স্থানীয় এমপিকে না জানিয়ে উচ্ছেদ অভিযান আমাকে বিস্মিত করেছে: জামায়াত আমির *** গুগলের সিইওকে ‘দানব’ বললেন ট্রাম্প *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেলে অন্তর্ভুক্তিতে পৃথক প্রজ্ঞাপন লাগবে না

নতুন ধরনের চিপ নিয়ে আসতে পারে আইফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

অ্যাপল প্রতিবছর তার নতুন প্রজন্মের আইফোনগুলোতে এমন কিছু প্রযুক্তি নিয়ে আসে; যা পরবর্তীতে স্মার্টফোনের জগতে নতুন ধারার প্রবর্তন করে। সেপ্টেম্বরেই বাজারে আসতে পারে আইফোন ১৫। এরই মধ্যে নতুন আইফোনে লাইটনিং পোর্ট বাদ দিয়ে ইউএসবি টাইপ-সি পোর্ট যুক্ত করা হয়েছে বলে খবর শোনা যাচ্ছে। 

এরই মধ্যে নতুন সিরিজের ফোনের নতুন পোর্ট ডিজাইনের ইন্টার্নাল কম্পোনেন্টের ছবি প্রকাশ্যে এসেছে। যার মধ্যে একটি বিশেষ চিপকে দেখা গেছে। যা থার্ড পার্টি কেবল সনাক্ত করে তাতে চার্জিং স্পিড এবং ডেটা ট্রান্সফারে বাধা দিতে পারে।

ধারণা করা হচ্ছে, চিপটি আসন্ন আইফোন ১৫ লাইনআপের মডেলগুলোকে অ্যাপল সমর্থিত কেবল এবং অন্যান্য থার্ড-পার্টি অ্যাডাপ্টারের মধ্যে যাচাই এবং পার্থক্য করার ক্ষমতা প্রদান করবে। অর্থাৎ এটি ট্রান্সমিশন এনক্রিপশনের কাজ করবে। যাচাইকরণ প্রক্রিয়া ছাড়াও, অ্যাপল এই চিপটির সাথে ইউএসবি-সি পোর্টের কিছু কার্যকারিতা সীমিত করার পরিকল্পনাও করতে পারে। 

জানা গেছে, অ্যাপল ইউরোপীয় ইউনিয়নের নতুন নিয়মাবলী মেনে আইফোন ১৫ সিরিজের ফোনগুলোর জন্য বিদ্যমান লাইটনিং পোর্ট বর্জন করে সাধারণ মোবাইলের মতো ইউএসবি-সি স্ট্যান্ডার্ড অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে। প্রযুক্তি গবেষক মাজিন বু টুইটারে আইফোনের চার্জিং কম্পোনেন্টের ছবি শেয়ার করেছেন। ছবিগুলোর মধ্যে একটি নতুন চিপও দেখা গেছে। যাকে ৩এলডি৩ চিপ হিসেবে লেবেল করা হয়েছে।

আর.এইচ

আইফোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিবি পরিচয়ে ফোন, পরে নিখোঁজ হন ফটোসাংবাদিক বাদল দাস

🕒 প্রকাশ: ০৯:৩২ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে ৭১ অজ্ঞাতনামা লাশ উদ্ধার, কারা হেফাজতে মৃত্যু দ্বিগুণের বেশি: এমএসএফ

🕒 প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে দেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

🕒 প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা পালনে সব নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৯:০৩ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে ১১ টাকা ৯২ পয়সা

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250