শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

নতুন প্রেমে তৃপ্তি ডিমরি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৬ অপরাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘অ্যানিমেল’ সিনেমায় কয়েক মিনিটের চরিত্রে অভিনয় করেই আলোচনার শীর্ষে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তৃপ্তি ডিমরি। রাতারাতি ‘জাতীয় ক্রাশ’-এর তকমাও পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে। এর মাঝেই জোর গুঞ্জন নতুন প্রেমে মজেছেন তৃপ্তি।

শোনা যাচ্ছে, এবার অভিনয় জগতের বাইরে প্রেম করছেন তিনি। সম্প্রতি এক বিয়ে বাড়িতে যান তৃপ্তি। সেখানেই জানাজানি হয় বিষয়টা। স্যামের সঙ্গে একাধিক ছবি তোলেন তৃপ্তি। যেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই তাদের সম্পর্ক নিয়ে জোরচর্চা শুরু হয়েছে গণমাধ্যম থেকে শুরু করে নেটদুনিয়ায়।

আরো পড়ুন: রণবীরকে ছাড়াই তিরুপতির মন্দিরে দীপিকা!

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছে, মডেল-ব্যবসায়ী স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। স্যামের পরিচয়ে তারা জানিয়েছে, ২০০২ সালে একটি খ্যাতনামা সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী ছিলেন স্যাম। বর্তমানে গোয়ায় একাধিক হোটেলের মালিক তিনি।

যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তারা। এর বাইরেও গুঞ্জন রয়েছে, অভিনেত্রী আনুশকা শর্মার ভাই ও তার প্রথম ছবি ‘বুলবুল’-এর প্রযোজকের প্রেমে পড়েন তৃপ্তি। কিন্তু ক’দিন আগেই শোনা গিয়েছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা।

এসি/ আই. কে. জে/ 


তৃপ্তি ডিমরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250