শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

নতুন সিনেমা মুক্তির দিন ঘোষণা দিলেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১১ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা জওয়ানের সাফল্য উদযাপন করেন শাহরুখ খান। এক বছরেই বক্স অফিসে পরপর ৫০০ কোটি রুপির দুইটি ছবি উপহার দিলেন কিং খান। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মুম্বইয়ে সংবাদ সম্মেলন তিনি নতুন সিনেমার ঘোষণা করলেন।

যেখানে শাহরুখ ছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিচালক অ্যাটলি, দীপিকা পাডুকোন, বিজয় সেতুপতিসহ আরও অনেকে। ‘জওয়ান’ সিনেমায় কাজ করা অভিনেত্রীদের প্রশংসা করে শাহরুখ বলেন, ‘দীপিকাসহ ছবির প্রত্যেক নায়িকাই ভীষণ সুন্দর…। বিজয় সেতুপতি আউট স্ট্যান্ডিং, সুনীল গ্রোভার দারুণ।’ এরপর মজা করে হেসে নিজস্ব স্টাইলে কিং খান বলেন, ‘আর আমার তো জবাব নেই!’

সংবাদ সম্মেলন থেকে শাহরুখ খান ঘোষণা করলেন ‘ডাংকি’ ছবির মুক্তির দিন। ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবির জন্যই পিছিয়ে গিয়েছিল রাজকুমার হিরানীর নতুন ছবির মুক্তি। শাহরুখ জানালেন, চলতি বছরের বড়দিনেই বড়পর্দায় আসতে চলেছে ‘ডাংকি’।

আর.এইচ/ আই.কে.জে

শাহরুখ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250