বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

নবীন-প্রবীণদের নিয়ে হবে মন্ত্রিসভা: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি

এবার নবীন-প্রবীণদের নিয়ে মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদে বিরোধী দলের নেতা প্রসঙ্গে তিনি বলেছেন, স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে বিষয়টি ঠিক করবেন।

বুধবার (১০ই জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবার নবীন-প্রবীণদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করাই আজকের শপথ : কাদের

মন্ত্রিপরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কী হবে।

উল্লেখ্য, রোববার (৭ই জানুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের পর ৬২টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাই বিরোধী দল কে হবে, তা নিয়ে আলোচনা রয়েছে। আর জাতীয় পার্টি (জাপা) মাত্র ১১টি আসন পেয়েছে। 

এসকে/ 

ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250