বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

নাইট ক্লাবে কেন নাচলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৩

#

টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত

টলিউডের জনপ্রিয় নায়িকা  শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই মুহূর্তে একগুচ্ছ ছবি আছে তার হাতে। কাজের সূত্র ধরেই এবার মুম্বাই উড়াল দিলেন তিনি। সেখানেই এক রাতপার্টিতে উদ্দাম নেচে ভাইরাল হয়েছেন এ নায়িকা।

সূত্রের বরাত দিয়ে পশ্চিমবঙ্গে গণমাধ্যম জানাচ্ছে, মুম্বাইতে এক সপ্তাহের কাজ রয়েছে শ্রাবন্তীর। সেই ফাকেই নাইটক্লাবে হাজির হলেন পার্টি করতে। সেখানেই মাস্তি করলেন তিনি।

এমনিতে সামাজিক মাধ্যমে শ্রাবন্তীকে নিয়ে কম ট্রল হয় না। মূলত, একাধিক বিয়ে ও প্রেম নিয়ে নিয়মিত কটাক্ষের শিকার হন তিনি। তাই নাচের ভিডিও ভাইরাল হতেই সেই নেতিবাচক মন্তব্য করার সুযোগ হাতছাড়া করেননি নেটাগরিকরা।

এদিকে জানা গেছে, মুম্বাইয়ের কাজ শেষ করে শিগগিরই কলকাতায় ফিরে যাবেন শ্রাবন্তী। নিজ শহরে ফেরার পরও তার ব্যস্ততা বহাল থাকছে। কারণ, তারপরই আগরতলায় উড়ে যাবেন তিনি। সেখানকার কাজ মিটিয়ে কলকাতায় ফিরতে আরও দশ দিন। পুজার আগে টলিউড নায়িকার ব্যস্ততা যে তুঙ্গে, তা বেশ বোঝা যাচ্ছে।

অন্যদিকে ‘দেবী চৌধুরানী’র মতো দৌর্দণ্ড্যপ্রতাপ ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য কড়া হোমওয়ার্ক করছেন শ্রাবন্তী। কোনোরকম ঘাটতি রাখছেন না। কারণ, ফিল্মি ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। তাই ইতোমধ্যেই ঘোড়সওয়ারের তালিম নেওয়া শুরু করেছেন ময়দানে।

শুধু তাই নয়, এই সিনেমার জন্য মার্শাল আর্টসের প্রশিক্ষণও নিচ্ছেন। পিরিয়ডিক ফিল্মের জন্য সেই সময়ের ভাষা, কথা বলার ধরণ শিখতে হচ্ছে তাকে।

ওআ/

শ্রাবন্তী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250