সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

নাইট ক্লাবে বিবাদে জড়ালেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩

#

ব্রাজিলের পিএসজি ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ছবি: সংগৃহীত

সন্তানসম্ভাবা প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বিরুদ্ধে। তিনি নাকি প্রেমিকার বিশ্বাস ভেঙে অন্য নারীর সঙ্গে সময় কাটিয়েছেন। ওই বিতর্ক চাপা পড়তে না পড়তেই নতুন বিতর্কে পিএসজি তারকা। 

তিনি ব্রাজিলের একটি নাইট ক্লাবে বিবাদে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংবাদ মাধ্যম মুন্ডো দেপোর্তিভো এমনটাই দাবি করেছে। তারা জানিয়েছে, গত সপ্তাহে রিও ডি জেনিরোয় এক ব্যক্তির সঙ্গে তর্কে জড়ান তিনি। 

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সেখানে তার সঙ্গে প্রেমিকা ব্রুনাও ছিলেন। কিন্তু প্রেমিকার সঙ্গে সময় কাটানোর মুহূর্ত বিষাদে পরিণত হয়। ঝগড়ার এক পর্যায়ে নেইমার ওই ব্যক্তিকে ধাক্কা দেন এবং তার প্রতি চিৎকার করে ওঠেন বলেও জানানো হয়েছে। 

পরে নাইট ক্লাবটির নিরাপত্তা পরিদর্শক দু’জনকে ঠান্ডা করতে সক্ষম হন। তবে নেইমার কেন নিজ দেশে গিয়ে এভাবে বিবাদ, ধাক্কাধাক্কিতে জড়িয়েছেন তার কারণ জানাতে পারেনি সংবাদ মাধ্যম।

আরো পড়ুন: নেইমারকে ৩৫ কোটি টাকা জরিমানা

কাতার বিশ্বকাপের পর ক্লাবে যোগ দিয়ে ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। লম্বা ওই ইনজুরি থেকে সেরে ওঠার কাজ শুরু করেছেন তিনি। আগামী মৌসুমে পিএসজির এই ব্রাজিলিয়ান নাম্বার টেন কোথায় খেলবেন তা নিয়ে আছে অনিশ্চয়তা। একদিকে তার পিএসজি ছাড়ার গুঞ্জন চলছে অন্যদিকে লুইস এনরিকে কোচ হয়ে আসায় তিনি প্যারিসে থেকে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে।

এম এইচ ডি/

নেইমার জুনিয়র বিতর্ক নাইট ক্লাব বিবাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250