বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

নারীদের প্রতি পাকিস্তানি পুলিশের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ সারাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

প্রতীকী ছবি

পাকিস্তানে ফের একটি লজ্জাজনক ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। জানা যায়, উসমান দার নামক এক ব্যক্তির মায়ের প্রতি অসম্মানজনক আচরণ করেছে পাকিস্তানি পুলিশ। 

পাকিস্তানি পুলিশ উসমান দারের মাকে নির্জন একটি কক্ষে নিয়ে বন্দি করে রাখে, যেখানে আর কারো প্রবেশাধিকার ছিল না। উসমানের বোন এসমস্ত ঘটনার ভিডিও রেকর্ড শুরু করে এবং পুলিশদেরকে তাদের কার্যকলাপের কারণ জিজ্ঞেস করলে পুলিশ এ বিষয়ে কিছুই জানায় না।

এই ভিডিও বার্তাটি ক্ষুব্ধ করেছে পাকিস্তানি সাংবাদিক জুনাইরা আজহারকে।

সাধারণ মানুষকে লাঞ্ছিত করা নিয়ে পুলিশের তীব্র সমালোচনা করেন জুনাইরা। মায়ের বয়সী একজন মহিলাকে বন্দি করে তার সাথে দুর্ব্যবহার করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

এর আগেও তেহরিক-ই-ইনসাফ এর একজন মহিলা কর্মীর সাথে দুর্ব্যবহার করে পুলিশ। মাত্র কয়েকদিন আগে, ইসলামাবাদে পুলিশ একজন মহিলা বিক্ষোভকারীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আজহার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশদের ক্ষমতা প্রয়োগের অর্থ এই নয় যে তারা যা খুশি তাই করতে পারে। তার মতে, পাকিস্তানি পুলিশ তাদের বিবেকবুদ্ধি হারিয়ে ফেলেছে।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের প্রতিবাদে আন্দোলনরত মহিলারা পুলিশ কর্তৃক মারধর এবং যৌন নির্যাতনের শিকার হন। এসব ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিরশর বিরুদ্ধে সমালোচনার তীব্র ঝড় উঠেছে। পাকিস্তানি পুলিশের অশোভনীয় আচরণ সারাদেশকে ক্ষুব্ধ করে তুলেছে।

নারীদের প্রতি পাকিস্তানি পুলিশের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ সারাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250