সোমবার, ৩০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’ *** ভারতীয় মন্ত্রিসভার বৈঠকের পুরোনো ছবিতে শেখ হাসিনার ছবি বসিয়ে প্রচারণা *** সংসদের ‘ঘোলা পানি’ পানে পেট খারাপ হয়েছে চিফ হুইপের *** এইচএসসি পরীক্ষা জুনে *** টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান *** হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৩ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে সোমবার (১১ সেপ্টেম্বর) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে চমক দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

ঘোষিত দলে কেন্দ্রীয় চুক্তিতে না থাকা সত্ত্বেও দুইজনকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা চমক সৃষ্টি করেছে। নিউজিল্যান্ড দলে ২০১৯ বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অলরাউন্ডার জিমি নিশামকে রাখা হয়েছে। এছাড়া স্কোয়াডে রয়েছেন ট্রেন্ট বোল্ট। এই দুই ক্রিকেটারই দেশটির কেন্দ্রীয় চুক্তির বাইরে রয়েছেন।

গত এপ্রিলে আইপিএল খেলার সময় হাঁটুতে গুরুতর চোট পাওয়া অধিনায়ক কেন উইলিয়ামসন দলে ফিরেছেন।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত স্পিনার রাচিন রবীন্দ্র। এছাড়াও প্রথমবার বিশ্বকাপ খেলতে চলেছেন উইল ইয়াংও।

আরো পড়ুন: ফের ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া

ভারত বিশ্বকাপের মধ্য দিয়ে উইলিয়ামসন এবং পেসার টিম সাউদি চতুর্থবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘কয়েকজন চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলবেন। আবার কেউ প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন। সকলের জন্যই উত্তেজনাপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে।’

বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াংও।

এসি/ওআ


নিউজিল্যান্ড বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

Footer Up 970x250