মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

নিজের শেষ ম্যাচে সব আলো কেড়ে নিলেন করিম বেনজেমা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৮ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেম - ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের হয়ে নিজের শেষ ম্যাচে গোল করে সব আলো হয়তো কেড়ে নিলেন করিম বেনজেমা। তবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে ইউরোপের সফলতম দলটির উজ্জ্বলতম খেলোয়াড় আসলে থিবো কোর্তোয়া। পেনাল্টি রুখে দিলেন, করলেন আরও দারুণ কিছু সেভ। তার দৃঢ়তায়ই হার এড়াতে পারল কার্লো আনচেলত্তির দল।

চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। তাই গত রাতে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিই রিয়ালের হয়ে বেনজেমার শেষ ম্যাচ। নিজের শেষ ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি স্ট্রাইকার। তার গোলে হার এড়ায় মাদ্রিদ। রোববার ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।


অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিই রিয়ালের হয়ে বেনজেমার শেষ ম্যাচ - ছবি: সংগৃহীত

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের প্রথমার্ধটা গোল শূন্য থেকে যায়। এই সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে চার মিনিটের মাথায় গোল পেয়ে যায় অ্যাটলেটিক। ৪৯ মিনিটে একক প্রচেষ্টায় একাধিক খেলোয়াড়কে কাটিয়ে লক্ষ্য বরাবর শট নেন ওইহান সানসেট। কোনোমতে পা দিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। ফিরতি শটে আর পারেননি তিনি, জাল খুঁজে নেন সানসেট।

নিজের বিদায়ী ম্যাচে কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে হতাশায় ছিলেন বেনজেমা। ৭২ মিনিটে তিনি পান সেরা সুযোগ। ভিনিসিয়াস জুনিয়রকে প্রতিপক্ষের ডিফেন্ডার বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা। এটি ক্লাবের হয়ে তার ৩৫৪তম গোল। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৫ জুন ২০২৩)

গোলের পরই মাঠ ছেড়ে বেরিয়ে যান। এ সময় পুরো গ্যালারি দাঁড়িয়ে যায় বেনজেমার সম্মানে। রিয়ালের খেলোয়াড়রা বাজাতে থাকেন তালি। ম্যাচ শেষে বেনজেমাকে তুলে শূন্যে ছুঁড়ে উদযাপন করেন ভিনিসিয়াসরা। বেনজেমার পর কোনো পক্ষই আর গোল করতে না পারায় ড্রতেই শেষ হয় এই ম্যাচ।

৩৮ ম্যাচে ২৪ জয় ও ছয় ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে আসর শেষ করল রিয়াল। ৭৭ পয়েন্ট নিয়ে তিনে অ্যাটলেটিকো।

এম/


রিয়াল মাদ্রিদ করিম বেনজেম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250