মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কলকাতায় বাবাসহ প্রেমিককে নগ্ন করে ঘোরাল প্রেমিকার পরিবার *** সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারে একমত ইরান–মক্কা জোট *** এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের *** প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন সানায়ে তাকাইচি *** সিপিবির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ তুলে হামলা *** আমার দেশ-এর প্রেসে বোমা হামলার ঘটনায় মামলা, আসামি শনাক্তে কাজ করছে পুলিশ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে জামায়াত নেতাদের সঙ্গে ‘র’-এর বৈঠক, এনএসআই প্রধানের দিল্লি সফর আলোচনায় *** ধানমন্ডিতে আটক দীপক শীলকে ছেড়ে দিল পুলিশ *** নারী বাউলদের গানে বাধা দেওয়ার প্রতিবাদ কর্মসূচি সংস্কৃতিকর্মীদের করতে দিল না পুলিশ *** ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা জানাল এইচআরএসএস

নির্বাচন করতে পারবেন না শাম্মী-সাদিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বরিশাল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং বরিশাল-৪ আসনে নৌকার প্রার্থী শাম্মী আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

প্রার্থিতা ফিরে পেতে শাম্মী আহমেদের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আর সাদিক আবদুল্লাহর প্রার্থিতার বিষয়ে চেম্বার আদালতের দেওয়া স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগে একই বেঞ্চ।

মঙ্গলবার (২রা জানুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আওয়ামী লীগ প্রার্থী শামীম হককে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়ে চেম্বার বিচারপতির আদেশ চ্যালেঞ্জ করে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর করা আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

তবে যশোর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

ওআ/

নির্বাচন শাম্মী সাদিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250