বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক কোনো চাপ নেই : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী নির্বাচনে দায়িত্ব পালনে আন্তর্জাতিক কোনো চাপ নেই। 

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে যে কোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে পুলিশ। সন্ত্রাস বা কোনও অরাজকতা পরিস্থিতি যদি তৈরি হয় তা প্রতিহত করতে পুলিশের সক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে একথা কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছে। একসময় এদেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের হুলিখেলা চলছিল। পুলিশ তা নিয়ন্ত্রণে এনেছে। দেশে যে অরাজক পরিস্থিতি ছিল তা থেকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে এনেছে।

আরো পড়ুন: নির্বাচন নিয়ে বিদেশিদের মাতবরি সহ্য করা হবে না : পররাষ্ট্রমন্ত্রী

এর আগে আইজিপিকে গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশ। পরে আইজিপি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৃক্ষ রোপণ করেন।

এসকে/  আই.কে.জে


নির্বাচন পুলিশ আইজিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250