মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

নির্বাচিত সরকার কারও দাবিতে পদত্যাগ করবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৩

#

টাঙ্গাইলে বৃক্ষরোপন উৎসবের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক - ছবি: সংগৃহীত

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, 'আমরা বাংলাদেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে পদত্যাগের এক দফা দাবি হাস্যকর। বিএনপি এবং অন্যান্য বিরোধী দলসহ যারা বলছে, তাদের দাবিটি দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচিত সরকার কোনোদিনই কারও দাবিতে পদত্যাগ করবে না। অতীতে বিএনপির সন্ত্রাস আমরা দেখেছি। বিএনপির সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এ দেশের জনগণ মোকাবিলা করেছে। তাদের সরকারের পদত্যাগের দাবি কোনোদিনই বাস্তবায়িত হবে না।'

শনিবার সকালে টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় একদিনে একযোগে এক লাখ গাছের চারা রোপনের লক্ষ্যে 'বৃক্ষরোপন উৎসবের' উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, 'নির্বাচন কমিশনকে আমরা সকলে মিলে সহযোগিতা করব, যাতে সারা পৃথিবীতে এবং বাংলাদেশের মানুষের কাছে সুন্দর ও অত্যন্ত গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারি। বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা জানে সবকিছুই আমাদের সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে কিছুই করার সুযোগ নেই। তবে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি খুবই জোরালো। প্রধানমন্ত্রী নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও একটি ভালো নির্বাচন করার আশ্বাস তাদের দিয়েছেন। সেটি অবশ্যই বাংলাদেশে হবে। আমরা জাতিকে বলতে চাই‒ আগামী দিনের এ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে।'

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আয়োজিত বৃক্ষরোপণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাসার, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

আরো পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য সংলাপ চায় জাপা

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী গাছের চারা বিতরণ করেন এবং জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এম/


কৃষিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250