বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নিষিদ্ধ করে লাভ নেই, আমি শুটিং করছি : জেবা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

নাট্য নির্মাতা রাশেদা আক্তার লাজুকের অভিযোগের পরিপ্রেক্ষিতে নবাগত অভিনেত্রী জেবা জান্নাতকে নিষিদ্ধ করে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এ নিষেধাজ্ঞার ফলে তার সঙ্গে কাজ করবে না সংগঠনটির কোনো নির্মাতা। বিবৃতিতে তেমনটাই উল্লেখ করা হয়।

এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন জেবা। পাল্টা অভিযোগ তোলেন নির্মাতা লাজুক ও তার স্বামী সাজ্জাদ হোসেন দোদুলের বিরুদ্ধে। তার দাবি, সাজ্জাদ তাকে কুপ্রস্তাব দিয়েছে। যেটা না মানার কারণে তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তবে ডিরেক্টরস গিল্ডের এই নিষেধাজ্ঞার যে কোনো ধার ধারেন না সেটাও স্পষ্ট করলেন জেবা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অভিযোগ নিয়ে আমার কোনো ভাষ্য নেই। আমাকে ব্যানড করা হয়েছে, আমি নাটকে নিষিদ্ধ। কিন্তু আমি আগামীকাল (আজ) থেকেই নাটকের শুটিং করছি। নিষিদ্ধ করে কোনো লাভ নেই।’

আরো পড়ুনঈশ্বর তাঁকে নিখুঁত করে গড়ার জন্য পর্যাপ্ত সময় নিয়েছেন : রাশমিকা

শুধু নির্মাতা দোদুলের বিরুদ্ধেই যে কুপ্রস্তাবের অভিযোগ করেছেন উঠতি এ অভিনেত্রী তা নয়, বরং আঙুল তুলেছেন অন্য আরও অনেক পরিচালকের বিরুদ্ধে। জেবা বলেন, ‘শুধু দোদুলই নয়, নাটকের অনেক পরিচালক আমাকে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে ডাকে। তারা আমার সঙ্গে টাইমপাস করতে চায়, নাটকের কাজ দিতে চায়। অনেক ডিরেক্টর আমাকে নানা ইঙ্গিত দিয়ে কথা বলে। এসব বিষয় নিয়ে আমি কখনোই কথা বলিনি। কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি।’

প্রসঙ্গত, জেবা জান্নাত প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশোতে প্রথমবার হাজির হয়েছিলেন। এরপর টিকটকে পরিচিতি পান। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন। আফরান নিশোর সঙ্গে তার ‘ক্রস কানেকশন’ নাটকের একটি ক্লিপস ভাইরাল হয়। এছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

এসি/আইকেজে 


শুটিং জেবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250