সোমবার, ৩০শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী *** মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং *** স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে *** বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি *** ‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’ *** ভারতীয় মন্ত্রিসভার বৈঠকের পুরোনো ছবিতে শেখ হাসিনার ছবি বসিয়ে প্রচারণা *** সংসদের ‘ঘোলা পানি’ পানে পেট খারাপ হয়েছে চিফ হুইপের *** এইচএসসি পরীক্ষা জুনে *** টিকা কিনতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ, হাম নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান *** হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছরের শিশুরা

নিষিদ্ধ ফুটবলারদের বাদ দিয়েই বিশ্বকাপ বাছাইয়ের দল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৭ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

বাফুফের নির্বাহী কমিটির সভার পরই সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছিলেন বসুন্ধরা কিংস যে পাঁচ ফুটবলারকে নিষিদ্ধ করেছে তাদের কারোরই জাতীয় দলে ঢোকার সম্ভাবনা নেই। শৃঙ্খলা ভঙ্গ করা ফুটবলারদের কোচ ক্যাবেরার জাতীয় দলে অন্তর্ভূক্ত করবেন না। 

বুধবার (৪ অক্টোবর) স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রাতে নিষিদ্ধ কাউকে না রেখে আরো ১২ খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। যারা বৃহস্পতিবার সকালে ক্যাম্পে যোগ দেবেন। 

১৫ ফুটবলার নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্প শুরু হয়েছিল ৩০ সেপ্টেম্বর। মঙ্গলবার সকালে আর্জেন্টিনা থেকে ফিরে ক্যাম্পে যোগ দিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ১৬ জনের সঙ্গে আরো ১২ যোগ হয়ে ২৮ জন নিয়ে বৃহস্পতিবার শুরু হবে পূর্ণাঙ্গ অনুশীলন।

আরো পড়ুন : সাকিবকে পাকিস্তানের অধিনায়ক বানালো আইসিসি!

দ্বিতীয় পর্যায়ে যে ১২ জনকে ক্যাম্পে ডেকেছেন কোচ তাদের মধ্যে ৭ জন বসুন্ধরা কিংসের। তারা হলেন-ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা, সোহেল রানা-২ এবং ফরোয়ার্ড রাকিব হোসেন ও মতিন মিয়া। মুক্তিযোদ্ধার গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, ফর্টিসের মিডফিল্ডার মজিবর রহমান জনি, মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড আমিনুর রহমান সজিব, ফার্টিসের ফরোয়ার্ড রফিকুল ইসলাম ও শেখ রাসেলের ফরোয়ার্ড ইব্রাহিমকে ক্যাম্পে ডেকেছেন ক্যাবরেরা।

বসুন্ধরা কিংস যে ৫ ফুটবলারকে সাময়িক নিষিদ্ধ করেছে তাদের মধ্যে ৩ জন গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার তপু বর্মন ও অ্যাটাকিং মিডফিল্ডার মোরসালিন সর্বশেষ আফগানিস্তান সিরিজে জাতীয় দলে খেলেছেন। জিকো ও তপু বেশ কয়েক বছর ধরে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়।

আগামী ১২ অক্টোবর মালেতে ও ১৭ অক্টোবর ঢাকায় মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে।

এসকে/ 


বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ নিষিদ্ধ বাছাই নিষিদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যে বাহিনীর পোশাকেই হোক, অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হামলাকারীরা অপরাধী: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

মিয়ানমারের প্রেসিডেন্ট হতে সেনাপ্রধানের পদ ছাড়লেন মিন অং হ্লাইং

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

স্ত্রীর গলায় ফাঁস নেওয়ার দৃশ্য স্বামীর মোবাইল ফোনে

🕒 প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

বিরোধীদলীয় নেতার আগ্রহে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০ মিনিটের আলাপ, ‘স্বাভাবিক সৌজন্য’ বলছে বিএনপি

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

‘এক গ্লাস পানি তুলে খেতে হয়নি, সেই আমি প্রবাসে কী করছি’

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ৩০শে মার্চ ২০২৬

Footer Up 970x250