মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

নিষেধাজ্ঞার মধ্যেই মেসির নতুন ছবি প্রকাশ করলেন সৌদি আরবের পর্যটনমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

এ যেন পিএসজির কাটা ঘায়ে নুনের ছিটা! অনুমতি না নিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য লিওনেল মেসিকে দুই সপ্তাহ নিষিদ্ধ করেছে পিএসজি। নিষেধাজ্ঞার কয়েক ঘণ্টা পর সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খাত্তেব মেসির সৌদি ভ্রমণের নতুন ছবি প্রকাশ করেছেন।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এর আগে জানিয়েছে, পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের অনুমতি ছাড়াই সৌদি আরবে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। লঁরার বিপক্ষে হারের পর হঠাৎই সপরিবার সৌদি আরবে চলে যাওয়ায় অনেকে ভেবে নেন, পিএসজিতে বোধ হয় মন টিকছে না আর্জেন্টাইন তারকার! এদিকে মেসি সৌদি আরবের পর্যটন দূত। 

সৌদির পর্যটন খাতকে তুলে ধরতেই এটি তাঁর দ্বিতীয় সৌদি আরব সফর। এর আগে গত বছর সৌদি আরবে গিয়েছিলেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কিংবদন্তি। এবার গালতিয়ের ও ক্যাম্পোসের কাছ থেকে অনুমতি না পেয়ে ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সৌদিতে যান মেসি। এরপর কাল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এর দাবি, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি।

পরিস্থিতি যখন এমন ঘোলাটে তখন সৌদি আরবে মেসির পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেছেন দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাত্তেব। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করে সৌদির পর্যটনমন্ত্রী লিখেছেন, ‘রিয়াদ সিটি বুলেভার্দে বিকালে খেলাধুলা, ভার্চুয়াল জগতের অভিজ্ঞতা ও পরিবার নিয়ে দারুণ সময় কাটানোর পর মেসি এবং তার পরিবার বিলাসবহুল শপিং এবং আন্তর্জাতিকমানের রেঁস্তোরায় ঢুঁ মেরেছেন।’

এই ক্যাপশনের সঙ্গে মেসি এবং তাঁর পরিবারের ছবিও প্রকাশ করা হয়। একটি ছবিতে দেখা যায় মেসি তাঁর স্ত্রী ও সন্তানদের নিয়ে ইনডোর গেমস খেলছেন। অন্য দুটি ছবিও পরিবারের সঙ্গে সঙ্গে সময় কাটানোর। অবশ্য মেসিকে পিএসজি নিষিদ্ধ করার আগেই এক দফা আর্জেন্টাইনের ছবি প্রকাশ করেছে সৌদির পর্যটন মন্ত্রণালয়।

আরো পড়ুন: ইংল্যান্ডের উদ্দেশে লিটন, মুস্তাফিজ যাবেন কাল
 

সৌদি আরবে এর আগে দুবার যাওয়ার পরিকল্পনা করেও পারেননি মেসি। এবার গিয়ে তুলে ধরছেন সৌদির পর্যটন খাতকে। আরএমসি স্পোর্টস জানিয়েছে, সৌদি আরবের পর্যটন দূত হওয়ার চুক্তি থেকে ৩ কোটি ডলার পাচ্ছেন মেসি। ফরাসি রেডিও ‘ফ্রান্স ব্লিউ’ এর বরাত দিয়ে আরএমসি স্পোর্টস আরও জানিয়েছে, মেসিকে নিষিদ্ধ করার খবরটি ফোনে তাঁকে জানিয়েছেন পিএসজির ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস।

এম/

 

সৌদি আরব পর্যটনমন্ত্রী মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250