সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

নেইমারকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন আল-হিলাল কোচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌদি আরব অধ্যায়ের শুরুতেই বাধার মুখে পড়লো নেইমার। রাজকীয়ভাবে শুরু হলেও মাঠে নামা হয়নি নেইমারের। ব্রাজিলিয়ান এই তারকাকে বরণের দিনে আল-হিলালও পায়নি জয়ের দেখা। আল-ফায়হার বিপক্ষে তাদের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে। 

নেইমারের নতুন কোচ জানিয়েছেন, এখনই মাঠে নামার জন্য ফিট নন তিনি। ব্রাজিলিয়ান এই তারকা নাকি চোট নিয়েই হাজির হয়েছেন সৌদি আরবে। আপাতত তাকে রাখা হবে রিহ্যাবে। এমনকি সৌদি অভিষেক তো বটেই, বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের জার্সিতেও তাকে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জেসুস। 

প্রেস কনফারেন্সে এসে পর্তুগিজ এই কোচ জানিয়েছেন, এখনই ম্যাচ খেলার জন্য ফিট নন ব্রাজিলিয়ান এই তারকা, ‘নেইমার চোট নিয়েই এসেছে। মাংসপেশীতে খানিক সমস্যা আছে তার। আমি জানিনা ঠিক কবে নাগাদ সে ফিরবে আর খেলার জন্য প্রস্তুত হবে কিংবা স্বাভাবিক ট্রেনিং করবে। তার ব্রাজিল জাতীয় দলেও যোগ দেওয়া বা তাদের সাথে ভ্রমণ করা উচিৎ না। সে এখন রিহ্যাবে আছে।’ 

আল-হিলালের মেডিক্যাল বোর্ডের ধারণা সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পরেই মাঠে দেখা যাবে নেইমারকে। এর আগে তার সেরে ওঠার সম্ভাবনা কম। সেক্ষেত্রে আগামী ১৫ সেপ্টেম্বর আল-রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে।

আর.এইচ

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250